গতকালের তুলনায় আজ কিছুটা বাড়লো সোনার দাম। গত চারদিনের মধ্যে আজ বাড়লো সোনার দাম। এদিন মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX) সোনার দাম প্রতি ১০ গ্রামে ০.৩৪% বেড়ে হয়েছে ৪৬,৫৬৫ টাকা। সমগ্র বিশ্বেই বেড়েছে সোনার দাম, তার প্রভাব এবার পড়লো ভারতের বাজারেও। আজ কলকাতার বাজারে ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে হয়েছে ৪৫,৬১০ টাকা এবং ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে হয়েছে ৪৭,০১০ টাকা।
সোনার দাম বাড়ার পাশাপাশি দাম বেড়েছে রুপোরও। রুপোর দাম প্রতি কেজিতে বেড়েছে ০.৩%। আজ রুপোর দাম প্রতি কেজিতে ৪৮,৭১০ টাকা। এ মাসের শুরুতে সোনার দামে রেকর্ড বৃদ্ধি হয়েছিল। সোনার দাম প্রতি ১০ গ্রামে ৪৭ হাজার টাকার উপরে পৌঁছে গিয়েছিল। তারপর থেকে সোনার দামে ওঠানামা অব্যাহত আছে।
হংকং ইস্যুতে চীন এবং আমেরিকার মধ্যে কূটনৈতিক যুদ্ধ ক্রমশই বাড়ছে, আর তার প্রভাব পড়ছে বিশ্ব বাজারে। এর ফলেই বাড়ছে সোনার দাম। ভারতে সোনার দাম নির্ভর করে বিদেশের বাজারে সোনার দামের উপর, ফলে ভারতেও উল্লেখযোগ্য ভাবে বাড়ছে সোনার দর।
ভারতীয় ক্রিকেটের অন্যতম জনপ্রিয় ব্যাটার সূর্যকুমার যাদবকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর জল্পনা শুরু হয়েছে। একটি…
টানা বৃষ্টিতে অবশেষে স্বস্তি মিলেছে গরমে নাজেহাল বঙ্গবাসীর। গত কয়েকদিনের তীব্র অস্বস্তিকর আবহাওয়ার পর দক্ষিণবঙ্গ…
সোনা ও রুপো কিনতে চাইছেন? তাহলে আপনার জন্য সুখবর। আন্তর্জাতিক বাজারে ডলারের শক্তিশালী অবস্থান এবং…
টলিউড অভিনেতা এবং প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীকে ঘিরে ফের বিতর্ক দানা বাঁধল। তাঁর বিরুদ্ধে আর্থিক…
পাহাড়প্রেমী পর্যটকদের জন্য বড় সুখবর। কলকাতা থেকে হিমাচল প্রদেশে যাতায়াত আরও সহজ করতে চালু হল…
ডিজিটাল পেমেন্টের জগতে বড় পদক্ষেপ নিল ফিনটেক সংস্থা BharatPe। এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না…