Voter Card Slip: ফোন থেকেই ডাউনলোড করতে পারবেন Voter Slip, জানুন কীভাবে

লোকসভা নির্বাচনে ভোট দিতে যাওয়ার আগে Voter Slip ডাউনলোড করে নেওয়া উচিৎ। কারণ ভোট আইডি স্লিপ ছাড়া ভোট দিতে পারবেন না। ঘরে বসেই মোবাইল থেকে ভোটার স্লিপ ডাউনলোড করার সুবিধা রয়েছে। পদ্ধতি খুব সহজ, অথচ অনেকেই সেটা জানেন না।

মোবাইল অ্যাপ থেকে ভোটার স্লিপ কীভাবে ডাউনলোড করবেন?

ভোটার স্লিপ ডাউনলোড করার জন্য প্রথমে ফোনে ভোটার হেল্পলাইন অ্যাপ এনভিএসপি ডাউনলোড করতে হবে। এটি অ্যাপল অ্যাপ স্টোর বা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে। এর পর অ্যাপে মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিতে হবে। নতুন ইউজার থাকলে প্রথমে রেজিস্ট্রেশন করে তারপর লগইন করতে হবে। লগ ইন করার পর ইলেক্টোরাল রুলে ‘সার্চ ইয়োর নেম’ অপশনে ক্লিক করতে হবে। তারপরে আপনাকে সার্চ বাই মোবাইল, সার্চ বাই বার/কিউআর কোড, সার্চ বাই ডিটেইলস বা এপিক নম্বর দিয়ে যে কোনো একটি অপশন সিলেক্ট করতে হবে। সার্চ অপশনে ক্লিক করতে হবে। এরপর ভোটার আইডি দেখতে পাবেন এবং তারপর ডাউনলোড আইকনে ট্যাপ করতে পারবেন।

ওয়েবসাইট থেকে অনলাইনে ভোটার স্লিপ ডাউনলোড করবেন কীভাবে?

প্রথমে আপনাকে অফিসিয়াল এনভিএসপি ওয়েবসাইটে লগইন করতে হবে। এর পরে ভোটার তালিকায় সার্চ অপশনে ট্যাপ করতে হবে। এবার সার্চ বাই ডিটেইলস, সার্চ বাই এপিক, সার্চ বাই মোবাইল থেকে যে কোনো একটি অপশনে ক্লিক করতে হবে। প্রয়োজনীয় তথ্য ও ক্যাপচা কোড লিখে ক্লিক করুন। এর পর অ্যাকশন কলামের নিচে ভিউ ডিটেইলস অপশনে ক্লিক করতে হবে। তারপরে আপনি ভোটার আইডির বিশদ দেখতে পাবেন। অবশেষে আপনি আপনার ভোটার স্লিপ ডাউনলোড করতে পারবেন।

Saikat Sarkar

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026