নিউজ

Weather Update: আর দু’ঘন্টার মধ্যেই আসছে প্রবল ঝড়, ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিতে ভিজবে এই জেলাগুলি

সারা সপ্তাহ ধরে এই সোমবারের জন্যই দিন গুনছিল রাজ্যবাসী। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার থেকেই বদলাবে আবহাওয়া Weather Forecast। বহু প্রতীক্ষিত ঝড় বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ। আর এদিন থেকেই রয়েছে কালবৈশাখীর পূর্বাভাস। আর মাত্র ঘন্টা দুয়েকের অপেক্ষা। তারপরেই ঝেঁপে ঝড়বৃষ্টি আসতে চলেছে।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী দু ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দুই জেলা আলিপুরদুয়ার এবং কোচবিহারে। এদিন বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বওয়ার পূর্বাভাস রয়েছে। শুধু উত্তরবঙ্গ নয়, দক্ষিণবঙ্গের ৮ জেলাতেও সোমবার কালবৈশাখীর সতর্কতা জারি করা হয়েছে। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ৬০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া।

বুধবার সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে সোমবার থেকে বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের ৮ জেলায় হবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া। উপকূলবর্তী অঞ্চলেও জারি করা হয়েছে সতর্কবার্তা। উপকূ এবং সমুদ্রের মাঝে ৪৫-৫৫ কিমি বেগে দমকা হাওয়া থাকবে। সেই সঙ্গে দিঘা এবং বকখালি সমুদ্রে জোয়ারের সময় জলোচ্ছ্বাস হতে পারে বলে দাবি হাওয়া অঠিবজ্ব। সোমবার থেকে বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দফতর।

হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী, োমবার থেকে ঝড়বৃষ্টির পরিমাণ বাড়বে। এদিন আট জেলায় প্রবল ঝড়বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে। রয়েছে কালবৈশাখীর পূর্বাভাস। মুর্শিদাবাদ, নদীয়া, পূর্ব বর্ধমান, বীরভূম, হাওড়া, হুগলি এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় কালবৈশাখীর সতর্কতা জারি হয়েছে হাওয়া অফিসের তরফে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় ৬০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। বৃষ্টির ফলে তাপমাত্রা কয়েক ডিগ্রি কমবে বলেই আশাবাদী আবহাওয়া দফতর।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026