রাজীব কুমার-সিবিআই লুকোচুরি খেলা ক্রমশই নাটকীয় মোড় নিচ্ছে। কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারকে হন্যে হয়ে খুঁজছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অর্থাৎ সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সারদার পাশাপাশি রোজভ্যালিকাণ্ডে রাজীব কুমারকে ফের নোটিস দিয়েছিল। সোমবার হাজিরার তারিখ স্থির করা হয়েছিল। কিন্তু হাজিরা এড়ালেন রাজীব কুমার।
আলিপুর আদালত জানিয়ে দিয়েছে যে, রাজীব কুমারকে গ্রেফতারে কোনও বাধা নেই। শনিবার রাতে আদালত জানিয়ে দেয়, সারদা চিটফান্ড মামলায় অভিযুক্ত কলকাতার প্রাক্তন নগরপালকে আগাম জামিন দেওয়া যাবে না। সিবিআই গত কয়েক দিন ধরে রাজীব কুমারকে হন্যে হয়ে খুঁজছে কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায়। কিন্তু তার খোঁজ মেলেনি। জানা গিয়েছে, সিবিআই কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারকে খুঁজতেউত্তরপ্রদেশও পাড়ি দিয়েছিল।
রাজীব কুমারকে এত খোঁজার পরও তার খোঁজ পাইনি সিবিআই। রাজীব কুমার কোথায়? তার টিঁকির খোঁজও পায়নি সিবিআই। তিনি যেনো কোথাও উধাও হয়ে গেছেন। এরকম সময়ে রাজীবের ছুটির মেয়াদ বাড়াল রাজ্য সরকার। তার মেয়াদ আরও ৫ দিন বাড়ানো হল। শোরগোল গোটা রাজ্যজুড়ে। সূত্রের খবর, রাজ্য সরকারের এই পদক্ষেপে ক্ষুব্ধ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…