নিউজ

BREAKING: NRC নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন!

অসমে এনআরসিতে নাম বাদ গেছে প্রায় ১৯ লক্ষ মানুষের। তারপর থেকেই অসম জুড়ে চলছে হাহাকার। নির্বাচনে ভূমিকা নিতে পারবেন কিনা তা নিয়ে অসমবাসীদের মনে তৈরী হয়েছে সংশয়। এর মাঝে কিছুটা হলেও খুশির খবর শোনাল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের এক আধিকারিক জানিয়েছেন, ভোটার তালিকায় নথিভুক্ত যাদের নাম এনআরসির চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছে তাদের এখনই ‘সন্দেহভাজন’ ভোটার বা ‘ডি-ভোটার’ বলে চিহ্নিত করা হবে না।

প্রসঙ্গত উল্লেখ্য, ‘সন্দেহভাজন’ বা ‘ডি ভোটার’ হলেন তারাই, যাদের ভারতীয় নাগরিকত্ব নিয়ে প্রশ্ন রয়েছে। ১৯৯৭ সালে ভোটার তালিকা সংশোধনের সময় এই বিষয়টি চালু করে নির্বাচন কমিশন। অসমের রাজনীতিতে এখনও ‘ডি ভোটারদের’ অস্তিত্ব রয়ে গিয়েছে।

চলতি বছরের ৩০ শে আগস্ট প্রকাশিত অসম এনআরসির চূড়ান্ত তালিকায় নাম না থাকা ১৯ লক্ষ মানুষের মধ্যে অনেকরই বৈধ ভোটার কার্ড রয়েছে। তবু তাদের ‘ডি-ভোটার’ বা ‘সন্দেহজনক’ ভোটার হিসেবে চিহ্নিত করা হচ্ছে। গত লোকসভা ভোটে এনআরসির খসড়া তালিকায় নাম থাকায় প্রায় ১.২ লক্ষ মানুষ ভোট দিতে পারেননি।

এ বিষয়ে প্রাক্তন মূখ্য নির্বাচন আধিকারিক বলেন, ‘এনআরসিতে নাম না থাকলেই সেই ব্যক্তির ভারতীয় নাগরিকত্ব সন্দেহের মুখে পড়ছে না। মধ্যপ্রদেশে জন্মগ্রহণ করে কেউ যদি অসমে চাকরি করেন, তাহলে তাঁর ছেলেমেয়েরা কি ভারতীয় নাগরিক নন?’ এই সমস্ত নানান বিষয়কে মাথায় রেখে নির্বাচন কমিশন জানিয়েছে যে, এনআরসি তালিকা থেকে বাদ পড়া ব্যক্তিদের সন্দেহভাজন বলে চিহ্নিত করা যাবে না।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026