জীবনযাপন

সারাদিনের কাজকর্মে যথেষ্ট এনার্জি পাওয়ার জন্য রোজ পান করুন এটি!

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, দেবপ্রিয়া সরকার : বর্তমানে ব্যস্ত জীবন-যাপনে আমাদের হাতে সময় খুবই কম। সারাদিনের রুটিন মাফিক জীবন ধারার পর অন্য কিছু করার সময় যেন আর পাওয়াই যায়না। তাই অনেক কিছুর ইচ্ছা থাকলেও করার উপায় থাকে না। এই সময় আমরা এমন কিছু খাবার খুঁজি যা অনেক কম সময়ে বানানো সম্ভব ও স্বাস্থ্যের পক্ষেও উপকারী। পুষ্টিবিদরা এরকম একটি খাবারের সন্ধানে নিয়মিত দুধ-মধু খাওয়ার পরামর্শ দিয়েছেন। শুধু সন্ধানই দেননি, এর সঙ্গে দুধ-মধু খাওয়ার কিছু উপকারী দিকের কথাও জানিয়েছেন। চলুন জেনে নিই কি কি সেই উপকারী দিক-

প্রথমতঃ দুধ-মধু হজম প্রক্রিয়াকে ভালো রেখে পেট ফোলা ও কোষ্ঠকাঠিন্যের সমস্যা সমাধান করতে খুবই কার্যকরী।

দ্বিতীয়তঃ দুধে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম যা আমাদের হাড়ের সুরক্ষায় বিশেষ ভূমিকা রাখে। দুধ হাড় ক্ষয়ে যাওয়া থেকে সুরক্ষা প্রদান করে।

তৃতীয়তঃ দুধ ও মধুতে থাকা অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান সর্দি-কাশি সমস্যা সমাধানে উপকারী। এটি বুকে জমে থাকা কফ সহজেই বের করতে সাহায্য করে।

চতুর্থতঃ দুধে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন ও মধুতে মধ্যে থাকা কার্বোহাইড্রেট শক্তি বাড়াতে উপকারী। এই দুই উপাদান একত্রে শরীরে সারাদিন কর্মক্ষমতা প্রদান করে থাকে। শিশু ও প্রাপ্তবয়স্ক উভয়ের জন্যই এই উপাদান অত্যন্ত প্রয়োজনীয়।

পঞ্চমতঃ প্রতিদিন রাতে ঘুমানোর আগে এক গ্লাস দুধ-মধুর মিশ্রণ পান করলে এটি ঘুমে হরমোনের মাত্রা কে বাড়িয়ে ঘুমের পরিমান সঠিক রাখে। ফলে সারাদিনের কাজকর্মে যথেষ্ট এনার্জি পাওয়া যায়।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026