ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, দেবপ্রিয়া সরকার : আচ্ছা আপনাকে যদি জিজ্ঞেস করা হয় সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়ার পর সাধারনত কি খেয়ে থাকেন? হয়তো বলবেন সবার প্রথম জল খাই বা চা-কফি খাই, তাই তো? এগুলো তো সাধারন ব্যাপার। কিন্তু আপনি কি জানেন সকালে খালি পেটে ঘি খাওয়া কতটা স্বাস্থ্যকর? হ্যাঁ ঠিকই শুনেছেন! সকালে খালি পেটে এক গ্লাস গরম জলের সাথে এক চামচ ঘি মিশিয়ে খেলে এটি শরীরের বিভিন্ন দিকে সুরক্ষা প্রদান করে থাকে। এটি আরথ্রাইটিস ও চুল পড়া প্রতিরোধসহ বিভিন্ন শারীরিক সুরক্ষা প্রদান করে থাকে। তবে খালি পেটে ঘি খাওয়ার পর আধ ঘন্টার মধ্যে অন্য কিছু খাওয়া যাবেনা। জেনে নিন সকালে খালি পেটে ঘি খাওয়ার কিছু উপকারিতা-
প্রথমতঃ ঘি ত্বককে ময়েশ্চারাইজ করে ত্বককে উজ্জ্বল রাখতে সাহায্য করে। এটি কোষের পুনর্গঠনের ক্ষমতা বৃদ্ধি করে থাকে। এটি ত্বকে হওয়া এক প্রকার রোগ সোরিয়াসিস কমাতে উপকারী।
দ্বিতীয়তঃ প্রতিদিন সকালে খালি পেটে ঘি খেলে এটি চুলের স্বাস্থ্য ভালো রাখে। এটি চুল নরম ও উজ্জ্বল করে এবং চুল পড়া প্রতিরোধ করে থাকে।
তৃতীয়তঃ প্রতিদিন সকালে খালি পেটে ঘি খেলে এটি ওজন কমাতে সাহায্য করে ও হজম প্রক্রিয়া বৃদ্ধি করে থাকে।
চতুর্থতঃ ঘি কোষের কার্যক্রমকে উদ্দীপ্ত করে থাকে, ফলে শরীরের প্রতিটি কোষ ভালোভাবে কাজ করতে পারে। এটি স্মৃতিশক্তি বাড়ায় এবং ডেমেনসিয়া ও আলঝেইমার রোগ প্রতিরোধে কাজ করে।
পঞ্চমতঃ ঘি তে থাকা লুব্রিকেন্ট আর্থারাইটিস ও গাঁটে ব্যথা কমাতে খুবই উপকারী। এতে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড উপাদান হাড়ের স্বাস্থ্যকে ভালো রাখে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…