লকডাউনের মধ্যে বন্ধ প্রায় সব দোকান। অত্যাবশ্যকীয় পণ্য ছাড়া কিছুই মিলছে না। সুরাপ্রেমীদের এই জন্য অনেক অসুবিধা হচ্ছে। দোকান বন্ধ থাকায় মদ মিলছে না। কোথাও আবার বেশি টাকা দিয়ে মদ কিনছেন মানুষ। যাদের কাছে স্টক ছিল, তাদের থেকেই দ্বিগুন বা তার থেকেও চড়া দামে মদ কিনছে সুরাপ্রেমীরা। প্রতিদিন যাদের মদ লাগে, তাদের সবচেয়ে সমস্যা হয়েছে।
মানুষেরা মনে করছেন যে মদ বা অ্যালকোহল সেবন করলে করোনা আর তাদের ছুঁতে পারবে না। এই অ্যালকোহল করোনা ভাইরাসের সংক্রমণের প্রভাব কমাবে। কিন্তু সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা এক চাঞ্চল্যকর রিপোর্ট পেশ করেছে। সেখানে বলা হয়েছে, অ্যালকোহল সেবন করলে করোনা আক্রান্ত হবার সম্ভাবনা অনেক গুন্ বেড়ে যায়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা আরও জানিয়েছে, অ্যালকোহল-র থেকে ‘কমিউনিকেবল’ ও ‘ননকমিউনিকেবল’ বিভিন্ন রোগ হবার সম্ভাবনা বেড়ে যায়। এটা মানুষকে আরও দুর্বল করে তোলে। তাই বর্তমান সময়ে দুর্বল হলে মারণ ভাইরাসের পক্ষে আক্রমণ করতে সুবিধা হবে। ইমিউনিটি কমে গেলে করোনা আক্রান্ত হবার সম্ভাবনা অনেক গুন বেড়ে যায়।
তাই বর্তমান পরিস্থিতিতে অ্যালকোহল সেবন করার পরিমাণ কিছুটা হলেও কমানো উচিত। এর সাথে বিশ্বের সব দেশের সরকারকেই অ্যালকোহল বিক্রি বন্ধের দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন বলে মনে করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…