অফবিট

ফাঁকা জঙ্গলে গাছের তলায় অনলাইন ক্লাস করছেন এক যুবক, ভাইরাল হল ছবি

শ্রেয়া চ্যাটার্জি – করোনা ভাইরাস এর দাপটে আমরা প্রত্যেকেই এখন গৃহবন্দী জীবন কাটাচ্ছি। স্কুল, কলেজ পড়াশোনার সমস্ত জায়গা বন্ধ। তাই সব জায়গাতে অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। তবে সবাই মিলে বাড়িতে ইন্টারনেট একসঙ্গে কাজ করার ফলে নেটের অবস্থা খুব খারাপ। এই ১২ বছরের ইতালিও এক বালক সে প্রতিদিন এক কিলোমিটার পথ অতিক্রম করেন ওয়াইফাই কানেকশন পাবে বলে। এই ওয়াইফাই কানেকশন টি পাওয়ার পরে তিনি অনলাইন ক্লাস গুলি করতে পারেন। ইটালির এই জায়গাটিতে এলে প্রতিদিনই দেখা যাবে একই সময় এই বাচ্চাটি গাছের তলায় বসে পড়াশোনা করছে।

১২ বছর বয়সী গিউলিও গিওভান্নি দেখলে আপনি হয়তো ভাববেন আপনি দিবাস্বপ্ন দেখছেন। জায়গাটি শহুরে এলাকায়, চারিদিকে পাহাড়, আঙ্গুরের গাছ এবং অলিভ গাছের তলায় বেশ রৌদ্র ঝকঝকে দিনে ছেলেটি পড়াশোনা করছে। তবে আপনার হয়তো দেখে মনে হতেই পারে ক্লাসটা যখন অনলাইন হচ্ছে সে কেন বাড়ি থেকে বসে করছে না? বাড়িতে তার ওয়াইফাই সিগন্যাল এর সমস্যা হচ্ছে সেই জন্য সে প্রতিদিন এক কিলোমিটারের পথ বেশি পথ অতিক্রম করে সেই জায়গাতে আসে। এখানে এসেই সে ওয়াইফাই সিগন্যাল পায় এবং তার দ্বারা এসে অনলাইন পড়াশোনা করতে পারে। এই বালকটির মা বিভিন্ন ফোন কোম্পানিতে ফোন করে বলেছেন ইন্টারনেটের এই অবস্থা, এই সমস্যা ঠিক করতেও বলেন। তবে যতক্ষণ এই সমস্যার সমাধান না হয় গিউলিওর মা তাকে প্রতিদিন গাড়ি করে এই বড় গাছটির নিচে রেখে যান।

পড়াশুনার অদম্য ইচ্ছা না থাকলে বোধ হয় এমনটা প্রতিদিন করা যায় না। তবেই লকডাউন চক্করে সারাক্ষণ বাড়িতে থাকা বাচ্চাদের মানসিক অবস্থারও ক্ষতি হচ্ছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তারা একেবারে গৃহবন্দি হয়ে পড়েছে। তবে ইতালির এই বাচ্চাটি জেদ আর ইচ্ছা যেকোনো বড় মানুষের কাছেও আদর্শ হয়ে উঠতে পারে।

Anirban Kundu

Published by
Anirban Kundu
Tags: offbeat

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026