নিউজ

Driving licence: গাড়ির মালিকের সঙ্গে এবার চালকের তথ্য পৌঁছে যাবে পোর্টালে, রাজ্য সরকারের নয়া উদ্যোগ

নতুন গাড়ি রেজিস্ট্রেশন থেকে শুরু করে ড্রাইভিং লাইসেন্স সব এখন রূপান্তরিত হচ্ছে স্মার্ট কার্ডে। সেখানকার কিউআর কোড ব্যবহার করে এবার থেকে গাড়ির মালিকের এবং চালকের ঠিকুজি কুষ্ঠী সবকিছুই জানা সম্ভব হবে। মে মাস থেকে চালু হবে এই নতুন ব্যবস্থা। এর পাশাপাশি পরিবহন দপ্তর বেসরকারি গাড়ির ক্ষেত্রে চালকের উপর নজরদারির জন্য চালু করতে চলেছে ইউনিক ডকুমেন্ট আইডেন্টিফিকেশন নম্বর। এই নতুন ব্যবস্থা মূলত অপরাধ নিয়ন্ত্রণে গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী।

জানা গিয়েছে এবার থেকে গাড়ি কিনে রেজিস্ট্রেশন করালে স্মার্ট কার্ড সরাসরি মালিকের ঠিকানায় পৌঁছে দেওয়া হবে। আপাতত নতুন গাড়ি রেজিস্ট্রেশন এর ক্ষেত্রে এই নতুন ব্যবস্থা কার্যকর করা হবে এবং পরে ধাপে ধাপে সমস্ত গাড়িকে এই স্মার্ট কার্ড দেওয়া হবে। ড্রাইভিং লাইসেন্স এর ক্ষেত্রে এই একই রকম ব্যবস্থা করা হচ্ছে। এর ফলে একজনের নামে গাড়ি কিনে রেজিস্ট্রেশন কাগজ কারোর আটকে রাখার সুযোগ থাকবে না। ফলে সুবিধা হবে সাধারণ মানুষের।

পরিবহন দপ্তরের কর্তারা জানাচ্ছেন, কোথাও গাড়ির মালিক নিজে না চালিয়ে চালক রেখে দেন। সে ক্ষেত্রে গাড়ির মালিক চালকের আসনে না থেকে গাড়িতে বসে থাকলেও কোনো সমস্যা নেই। আবার অনেক সময়দেখা যায় মালিকের নামে গাড়ি রয়েছে অথচ তিনি গাড়ি ব্যবহার করেন না। চালক রয়েছে এবং বিভিন্ন কাজে ব্যবহার হচ্ছে সেই গাড়ি। কখনো রাজ্যের বিভিন্ন অঞ্চলে বা ভিন রাজ্যে চলে যাচ্ছে। পন্যবাহী পরিবহনের ক্ষেত্রে এরকমটা হামেশাই হয়ে থাকে। মোটর ভেহিকেল আইন অনুযায়ী এসব ক্ষেত্রে চালকের হাতে মালিককে অনুমতি পত্র দিতে হয়। বেশিরভাগ মালিক এরকমটা করেন না। অনেকে আবার সাদা কাগজে লিখে ছেড়ে দেন। কিন্তু এই আইন বলছে নোটারি করে জুডিশিয়াল পেপারে লিখে তারপরে জমা দিতে হবে। পুলিশ থেকে বিষয়টি পরিবহন দপ্তরের নজরে আনা হয়েছে ইতিমধ্যেই। বিষয়টি নিয়ে চিন্তাভাবনা শুরু করেছে পরিবহন দপ্তর।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026