কেরিয়ার

Job portal: চাকরির জন্য আর দৌড়াদৌড়ি নয়, সরকারি এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করলেই আপনি পেয়ে যাবেন সরকারি চাকরির খোঁজ

কেন্দ্রীয় সরকার সবসময় জনগণের সুবিধার্থে নানা রকম নতুন নতুন পরিকল্পনা গ্রহণ করে। এর মধ্যেই অন্যতম একটি পরিকল্পনা হল সরকারের একটি ওয়েবসাইট যার মাধ্যমে আপনি সহজেই চাকরির সন্ধান পেয়ে যেতে পারেন। এই পোর্টালের মাধ্যমে আপনি ঘরে বসে কাজ করে একটা মোটা টাকা আয় করতে পারবেন। অনেক সময় এই ওয়েবসাইট সম্পর্কে সঠিক তথ্য না থাকার কারণে অনেকে সরকারি অফিসে দৌড়াদৌড়ি করেন। শহরে থাকলে আপনি বিভিন্ন রকমের সুযোগ সুবিধা পাবেন, কিন্তু গ্রামাঞ্চলে থাকলে কিংবা প্রত্যন্ত অঞ্চলে যদি আপনি থাকেন তাহলে আপনাকে বহু সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হতে হয়। তাই চলুন আর জেনে নেওয়া যাক কিভাবে আপনি বাড়িতে বসে সরকারি এই পোর্টাল চালাতে পারবেন এবং বাড়িতে বসেই পেয়ে যাবেন কাজ।

সাধারণ জনগণ নানা রকমের সুবিধা পাবেন এই ওয়েবসাইট থেকে। নানা রকমের কাজ পাওয়া আপনার জন্য হয়ে যাবে সহজলভ্য। যে ওয়েব সাইটের ব্যাপারে কথা হচ্ছে তার নাম হলো services.india.gov.in। এই ওয়েবসাইটে দেশে নাগরিকদের জন্য নানা রকম সুযোগ-সুবিধা অফার করা হচ্ছে। এই ওয়েবসাইটের মাধ্যমে ১৩,৩৫০টি চাকরির সন্ধান পাওয়া যাবে। এই সুবিধা পাওয়ার জন্য আপনাকে আধার কার্ড, প্যান কার্ড লিঙ্ক করাতে হবে এবং জমা দিতে হবে জন্মের শংসাপত্র এবং ট্যাক্সে যাবতীয় নথিপত্র। এই কাজগুলো সম্পন্ন করার জন্য আপনাকে বারবার কোন সরকারি দপ্তরে কিন্তু যেতে হবে না।

সরকারি যাবতীয় তথ্য এই ওয়েবসাইট থেকে আপনি পেয়ে যাবেন। এই জব পোর্টালে পেট্রোলিয়াম ও গ্যাস মন্ত্রকের ১০০ টি পরিষেবা, অর্থ মন্ত্রকের ১২১টি পরিষেবা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের ১০০টি পরিষেবা, জনসাধারণ মন্ত্রকের ৬০টি পরিষেবা, এবং বিদেশ মন্ত্রকের ৩৮টি পরিষেবা রয়েছে। আপনি অবশ্যই আপনার পছন্দমত পরিষেবা বেছে নিয়ে এর সুবিধা গ্রহণ করতে পারেন।

Nirajana Nag

Published by
Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026