নিউজ

চলতি মাসের প্রথম লকডাউন, একাধিক জায়গায় ড্রোনে নজরদারি পুলিশের

কলকাতা : চলতি মাসের আজ প্রথম লকডাউন, আর প্রতি মাসের মতন এদিনের লকডাউনও কড়া নিয়মের মধ্যে পালন করার জন্য কঠোর পদক্ষেপ নিতে দেখা গেছে কলকাতা পুলিশকে। আর এবার লকডাউনের নিয়ম আরো কড়া করতে চালানো হচ্ছে ড্রোন। রাজ্যে শনিবার পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছিলো ১,৭৭,৭০১ জনে, যার নিরিখে গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছে ৩০৪২জন।

শুধু করোনা আক্রান্ত নয়, তার সঙ্গে তাল মিলিয়ে বেড়েই চলেছে মৃত্যুর হার। রাজ্য স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী গত একদিনে রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ৫৮ জনের। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মৃত্যুর সংখ্যা ২৩,৩৯০। এদিন কলকাতা পুলিসের ড্রোন স্কোয়াড রাজাবাজার, নারকেলডাঙা, পার্ক সার্কাস-সহ একাধিক জায়গায় এরিয়াল সার্ভে করেছে। যেখানে যেখানে লকডাউন অমান্যের অভিযোগ আসছে, সেখানে ড্রোন দিয়ে চালানো হচ্ছে নজরদারি।

প্রতিবারের মতন এদিনেও লকডাউনে রাস্তায় দেখা গেছে অনেক মানুষকে। এমনকি অনেকেই মাস্ক না পড়ে ঘুরে বেড়াতে তাদের জিজ্ঞাসাবাদ চালায় পুলিশ। কিন্তু পালটা যুক্তিতে সাফ জানানো হয় , বাড়ির সামনে তাই মাস্ক পরা হয়নি। কলকাতার বেশ কিছু জায়গায় নাকা চেকিংও হয়। সব মিলিয়ে এখনো পর্যন্ত নাকা চেকিং করে দুজনকে আটক করা হয়েছে।

Anirban Kundu

Recent Posts

রাহুলের মৃত্যুর তদন্তে টলিউডের ঝড়! থানায় প্রিয়াঙ্কা, সঙ্গে প্রসেনজিৎ-ঋতুপর্ণারা

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকালমৃত্যুকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে। এই ঘটনার পর থেকেই একাধিক…

April 4, 2026

৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টি! রবিবার থেকেই দক্ষিণবঙ্গে বড় আবহাওয়ার বদল

চৈত্রের শেষে এসে দক্ষিণবঙ্গ জুড়ে অসহ্য গরমে নাজেহাল সাধারণ মানুষ। দিন যত এগোচ্ছে, ততই বাড়ছে…

April 4, 2026

২৮ কোটি টাকার ভুলে ডুবছে CSK! ভুল নিলামে এখন চাপে ধোনিহীন দল

আইপিএল ২০২৬-এ চেন্নাই সুপার কিংসের শুরুটা একেবারেই প্রত্যাশামতো হয়নি। মহেন্দ্র সিং ধোনিকে ছাড়া মাঠে নেমে…

April 4, 2026

রহস্যময়ী সুন্দরীকে ঘিরে ঝড়! আইপিএল ম্যাচে ভাইরাল এই গ্ল্যামারাস ফ্যান কে?

আইপিএল ২০২৬-এ শুধু ম্যাচ নয়, স্টেডিয়ামের গ্যালারিও এখন আলোচনার কেন্দ্রবিন্দু। পাঞ্জাব কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদের…

April 4, 2026

দলে রাখার কোনও মানে নেই! ২৫ কোটি টাকার তারকাকে বাদ দেওয়ার দাবি গাভাস্কারের

আইপিএল ২০২৬-এ কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্সের মাঝেই নতুন বিতর্ক সামনে এসেছে। দলের সবচেয়ে দামি খেলোয়াড়…

April 4, 2026

কেন DA ঘোষণা দেরি হচ্ছে? কবে বাড়বে মহার্ঘ ভাতা—অপেক্ষায় লক্ষ কর্মী

দেশজুড়ে সরকারি কর্মী ও পেনশনভোগীদের মধ্যে মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।…

April 4, 2026