চালু করবে 5G পরিষেবা, নতুন নামে আত্মপ্রকাশ করতে চলেছে Vodafone-Idea

ভোডাফোন আইডিয়া কিছুক্ষণ আগেই তাদের ব্র্যান্ড নেম সম্পূর্ণরূপে পরিবর্তিত করে VI ( পড়ুন উই ) তে রূপান্তরিত হয়েছে। এই নতুন ব্র্যান্ড নেম ঘোষণা করার পরে, ভোডাফোন আইডিয়া সম্পূর্ণরূপে একসাথে একটি নতুন ব্র্যান্ড হিসেবে আত্মপ্রকাশ করলো। এর ফলে এবারে একসাথে দুটি ব্র্যান্ডকে খুব সহজে উচ্চারণ করা যাবে।

একটি ভার্চুয়াল লাইভ স্ট্রিমিং কনফারেন্সে এই নতুন ব্র্যান্ড নেম এর কথা ঘোষণা করা হলো। প্রসঙ্গত জানিয়ে রাখি,২০১৮ সালের ৩১ আগস্ট তারিখ নাগাদ ভোডাফোন এবং আইডিয়া একসাথে যুক্ত হয়ে কাজ করা শুরু করে। তার ২ বছর পরে এই দুটি ব্র্যান্ড একসাথে একটি নতুন ব্র্যান্ড হিসেবে আসতে চলেছে। কোম্পানির ওয়েবসাইট অ্যাপ্লিকেশন সহ সমস্ত জায়গায় এবার থেকে ব্যবহার হবে VI নামটি।

ভোডাফোন আইডিয়া লিমিটেডের সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর রবীন্দ্র টক্কর জানিয়েছেন, ” ভোডাফোন আইডিয়া একসাথে ২ বছর আগে একত্রে কাজ করা শুরু করে। তারপর থেকেই আমাদের মূল লক্ষ্য ছিল আরও বড় একটি নেটওয়ার্ক তৈরি করা। আমরা আজকে এই নতুন VI নেটওয়ার্ক তৈরি করতে পেরে খুব খুশি। এই নতুন নেটওয়ার্ক এর মাধ্যমে আমাদের গ্রাহকদের আরো ভালো সার্ভিস দেওয়া সম্ভব হবে। VI এর মূল লক্ষ্য হবে আমাদের প্রতিশ্রুতি গুলোকে পূরণ করা এবং গ্রাহকদের সমস্ত প্রয়োজনের খেয়াল রাখা।”

তিনি আরো জানিয়েছেন, এই নতুন নেটওয়ার্ক VI হতে চলেছে বিশ্বের সবথেকে বড় টেলিকম নেটওয়ার্ক। এছাড়াও আমরা গ্রাহকদের WORLD-CLASS ডিজিটাল এক্সপেরিয়েন্স দিতে সক্ষম হব। শুধু তাই নয়, 5G সার্ভিস চালু করার মাধ্যমে আমরা এই নতুন নেটওয়ার্কে ভবিষ্যতের জন্য তৈরি একটি ডিজিটাল নেটওয়ার্ক হিসেবে প্রতিষ্ঠিত করব।

এই কোম্পানি আরও একটি নতুন HAPPY SURPRISES প্রোগ্রাম নিয়ে আসতে চলেছে। এই প্রোগ্রামে ব্যবহারকারীরা প্রত্যেকদিন নতুন নতুন উপহার জিতে নিতে পারবেন নতুন VI অ্যাপ্লিকেশন থেকে। এছাড়াও ব্যবহারকারীরা নিজের পছন্দের VI TUNE সেট করতে পারবেন VI অ্যাপ্লিকেশন অথবা MyVi.in ওয়েবসাইট থেকে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026