নয়া দিল্লি : রেকর্ড হারে করোনা সংক্রমণে গতকালই ব্রাজিলকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে আসে ভারত। গত একদিনে ৯০ হাজার করোনা আক্রান্তর রেকর্ড হলো সারা দেশে। এই মুহুর্তে দেশে মোট করোনা আক্রান্তর সংখ্যা ৪২ লক্ষ ৪ হাজার ৬১৩। আর ব্রাজিলের মোট করোনা আক্রান্তর সংখ্যা ৪১ লক্ষ ৩৭ হাজার ৬০৬। তবে সেই তুলনায় প্রথম স্থানে আছে আমেরিকা, সেখানে মোট করোনা আক্রান্তর সংখ্যা ৬৪ লক্ষ ৬০ হাজার ২৫০।
যেখানে গতকাল করোনা করোনা ভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা ছিলো ৪১ লক্ষ ১৩ হাজার ৮১১ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৯০হাজার ৬৩২ জন। শনিবার পর্যন্ত করোনায় সুস্থ হয়েছেন ৩১ লক্ষ ৮০ হাজার ৮৬৫ জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭০,৬২৬।
করোনা সংক্রমণের দিক থেকে সারা বিশ্বের সব দেশের মধ্যে প্রথম তিনে ছিলো ভারত। করোনা সংক্রমণ রোখার জন্য মার্চ মাসের শেষের দিকেই রাতারাতি দেশ জুড়ে লকডাউন ঘোষণা করেন মোদি সরকার। কিন্তু টানা দুমাসের লকডাউনে দেশের অর্থনীতি ভেঙে পড়লেও রাশ টানা যায়নি করোনা সংক্রমণে।
কিন্তু বিশ্ব সংক্রমণের নিরিখে এবার ব্রাজিলকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে এসে গেছে ভারত। এমনকি সব মিলয়ে এই মুহূর্তে দেশে এপর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে মোট ৪ কোটি ৯৫ লক্ষ মানুষের। করোনায় আক্রান্ত হয়ে এখনো পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ৩২ লক্ষ ৫০ হাজারেরও বেশি মানুষ। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৯ হাজার ৫৬৪ জন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…