বিনোদন

‘বলিউড থেকে মাদক আসক্তদের উপড়ে ফেলা হোক’, দীপিকাকে কড়া ভাষায় আক্রমন রবিনা ট্যান্ডনের

দীপিকার বিরুদ্ধে মুখ খুলছেন একে একে অনেক বলিউড তারকাই। সোনু নিগম ইতিমধ্যে দীপিকাকে কটাক্ষ করে বলেছেন “রিয়া তোমায় ডাকছে”। এবারে মুখ খুললেন রবিনা ট্যান্ডন। রীতিমত কড়া শব্দেই দীপিকার উপর চড়াও হলেন এই অভিনেত্রী। এদিন, রবিনা জানান, “এটাই সঠিক সময় বলিউড থেকে মাদক আসক্তদের সরিয়ে দিয়ে পরিষ্কার করার। বর্তমানে যে কাজ শুরু হয়েছে, তার সুফল ভবিষ্যত প্রজন্ম পাবে। পাশাপাশি মাদক কারবারী, পাচারকারী এবং ব্যবহারকারী, প্রত্যেকের শাস্তি হোক। এমনকি গোড়া থেকে সব উপড়ে ফেলতেও হবে।”

মাদক মামলায় দীপিকার নাম উঠে আসতেই শোরগোল পরে যায় বি-টাউনে। দীপিকার সঙ্গে তাঁর ম্যানেজার করিশ্মা প্রকাশের মাদক নিয়ে কথোপকথনের ছবি প্রকাশ্যে আসতেই, তা দেখে কার্যত অবাক সাধারণ মানুষ, এমনকি যারা দীপিকার ফ্যান তাঁরাও রীতিমত অবাক।

উল্লেখ্য, ২০১৭ সালে দীপিকা পানশালায় যাওয়ার আগে তাঁর ম্যানেজারের থেকে হ্যাশ চেয়ে পাঠিয়েছিলেন, এই খবর প্রকাশ্যে আসতেই দীপিকার বিরুদ্ধে সরব প্রত্যেকে। কঙ্গনা রানাউত ইতিমধ্যে প্রশ্ন রেখেছেন, “দীপিকার মতো হাই প্রোফাইল স্টার কিড কীভাবে তাঁর ম্যানেজারকে মাদক নিয়ে ওইভাবে প্রশ্ন করতে পারেন?”

মাদক মামলায় ইতিমধ্যে রিয়া চক্রবর্তীর ম্যানেজার জয়া কে জিজ্ঞাসাবাদ করেছে এন সি বি-র আধিকারিকরা। এরপর করিশ্মা প্রকাশকে জিজ্ঞাসাবাদের পালা। খুব শীঘ্রই করিশ্মা কে সমন পাঠাতে পারে এনসিবি। এদিকে মাদক-কান্ডে মূল অভিযুক্ত রিয়া চক্রবর্তীর জামিন খারিজ করে দেওয়া হয় মঙ্গলবার। আগামী ৬ অক্টোবর পর্যন্ত রিয়া চক্রবর্তীকে জেল হেফাজতেই থাকতে হবে বলে বম্বে হাইকোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026