খেলা

MI vs KKR : জানুন আজকের ম্যাচে কোন দল এগিয়ে

নিজেদের তৃতীয় আই পি এল ট্রফি জেতার লক্ষে আজ তাদের আই পি এল অভিযান শুরু করছে কলকাতা নাইট রাইডার্স। প্রথম ম্যাচেই তাদের সামনা আগের বারের চ্যাম্পিয়ান মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। কে কে আর শিবিরে স্বস্তির খবর হলো মঙ্গলবার রাতেই কোয়ারেন্টাইন পর্ব শেষ হচ্ছে প্যাট কামিন্স, ইয়ন মর্গানদের। আজকের ম্যাচে তারা উপলব্ধ থাকবেন। অন্যদিকে মুম্বাইয়ের নাথান কুলটার নাইলও প্রায় সেরে উঠেছেন। দেখে নেওয়া যাক কোন বিভাগে কোন দল কেমন।

ব্যাটিং: ইয়ন মর্গান এবং টম ব্যান্টন দলে যোগ দেওয়ায় নাইটদের ব্যাটিং অনেক শক্তিশালী হয়েছে। চার,পাঁচ ও ছয় নম্বরে খেলবেন যথাক্রমে মর্গান, রাসেল এবং দীনেশ কার্তিক। এই ব্যাটিং লাইন আপ যে কোনো দলের বোলিংকে ছত্রভঙ্গ করে দিতে পারে। অন্যদিকে মুম্বাইয়ের ব্যাটিং যথেষ্ট শক্তিশালী। আগের ম্যাচে সৌরভ তিওয়ারী ভালো ব্যাট করেছিলেন। রোহিত এবং ডি ককের ওপেনিং জুটিও ভালোই শুরু করে। কিন্তু বাকিরা সব বার্থ্য হন। মুম্বাইয়ের মিডিলঅর্ডারে একজন নির্ভরযোগ্য ব্যাটসম্যানের অভাব স্পষ্ট। অধিনায়ক রোহিত শর্মা এটাকে কিভাবে ম্যানেজ করেন সেটাই দেখার।

বোলিং: এবছরের সবচেয়ে দামি প্লেয়ার প্যাট কামিন্স রয়েছেন কলকাতার টিমে। কলকাতার কোচ ব্রেন্ডন ম্যাকুলাম বলেন তিনি তাদের পেস বোলিং লাইন আপ নিয়ে খুব খুশি। কামিন্স দলে যোগ দেওয়ায় দলে একটা ইতিবাচক প্রভাব পড়েছে।এছাড়া নারিন, কুলদীপ যাদব প্রভৃতি তারকা বোলারও রয়েছেন তাদের ভাঁড়ারে। তবে দেখার বিষয় কমলেশ নাগরকটি, সন্দীপ ওয়ারিওর, শিবম মাভি এবং প্রসিধ কৃষ্ণার মধ্যে কোন দুজন কে খেলায় কে কেআর। অন্যদিকে মুম্বাইয়ের আগের ম্যাচে ট্রেন্ট বোল্ট এবং জেমস প্যাটিনসন ভালো বল করলেও নিরাশ করেন যশপ্রীত বুমরা এবং রাহুল চাহার। রাসেল ও মর্গানকে আটকাতে গেলে বুমরার ছন্দে থাকা আবশ্যক। রাহুল চাহারকেও ইনিংসের মাঝে উইকেট তুলতে হবে। শোনা যাচ্ছে নাথান কুলটার নাইল পুরোপুরি সুস্থ হয়ে উঠলে প্যাটিনসনের জায়গায় তাকে খেলানো হতে পারে। সবমিলিয়ে আজকের ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর হতে চলেছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026