টেক বার্তা

পাবেন ৩০০ জিবি ডেটা সাথে আনলিমিটেড ভয়েস কল, সস্তায় নতুন প্ল্যান আনল Jio

ভারতের সবথেকে বড় টেলিকম সংস্থা রিলায়েন্স জিও লঞ্চ করে দিয়েছে তাদের নতুন প্ল্যান Jio পোস্ট পেইড প্লাস প্ল্যান। এই প্লানে গ্রাহকরা মাত্র ৩৯৯ টাকার খরচে পোস্টপেইড কানেকশন গ্রহণ করতে পারবেন। পাশাপাশি তারা পেয়ে যাবেন নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম ভিডিও এবং Disney+Hotstar এর বিনামূল্যে সাবস্ক্রিপশন। আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

১) ৩৯৯ টাকার প্ল্যান –

এই প্লানে আপনারা পেয়ে যাবেন ৭৫ জিবি ডেটা এবং আনলিমিটেড কলিং এবং মেসেজ এর সুবিধা। পাশাপাশি আপনারা পাচ্ছেন নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম ভিডিও এবং Disney+Hotstar এর ভিআইপি সাবস্ক্রিপশন। এই প্লানে ২০০ জিবি ইন্টারনেট রোলওভার করা সম্ভব।

২) ৫৯৯ টাকার প্ল্যান –

এখানে আপনারা পাবেন ১০০ জিবি ইন্টারনেট এবং আনলিমিটেড কল ও মেসেজ এর সুবিধা। সঙ্গে নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম ভিডিও ও Disney+ Hotstar ভিআইপি সাবস্ক্রিপশন তো রয়েছেই। এই প্লানে ও আপনারা ২০০ জিবি ডেটা রোলআউট করতে পারবেন। সঙ্গে যদি আপনারা ফ্যামিলি প্ল্যান গ্রহণ করেন তাহলে পাবেন ১টি সিমকার্ড।

৩) ৭৯৯ টাকার প্ল্যান –

এই প্লানে আপনারা ১৫০ জিপি ইন্টারনেটের সাথে আনলিমিটেড কলিং মেসেজিং সুবিধা পাবেন। সঙ্গে নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম ভিডিও ও Disney+ Hotstar ভিআইপি সাবস্ক্রিপশন তো রয়েছেই। এই প্লানে ও আপনারা ২০০ জিবি ডেটা রোলআউট করতে পারবেন। যদি আপনারা ফ্যামিলি প্ল্যান গ্রহণ করেন তাহলে ২টি সিম পাবেন।

৪) ৯৯৯ টাকার প্ল্যান –

এখানে আপনারা পাচ্ছেন ২০০ জিবি ডাটার সঙ্গে আনলিমিটেড কলিং এবং মেসেজের সুবিধা। সঙ্গে নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম ভিডিও ও Disney+ Hotstar ভিআইপি সাবস্ক্রিপশন তো রয়েছেই। এই প্লানে ও আপনারা ৫০০ জিবি ডেটা রোলওভার করতে পারবেন। এখানে যদি আপনি ফ্যামিলি প্ল্যান নিয়ে থাকেন তাহলে পাবেন ৩টি সিমকার্ড।

৫) ১,৪৯৯ টাকার প্ল্যান –

এই প্ল্যানে আপনারা পাবেন ৩০০ জিবি ডেটা এবং আনলিমিটেড কলিং ও মেসেজের সুবিধা। সঙ্গে নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম ভিডিও ও Disney+ Hotstar ভিআইপি সাবস্ক্রিপশন তো রয়েছেই। এই প্লানে ও আপনারা ৫০০ জিবি ডেটা রোলআউট করতে পারবেন। এই প্ল্যানে শুধুমাত্র ভারত না, আমেরিকা এবং আরবেও আনলিমিটেড ডেটা এবং কলিং পাওয়া যাবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026