উত্তরপ্রদেশ : ফের একবার মদ্যপ বাবার তান্ডব দেখা গেলো। মদ্যপ অবস্থায় স্ত্রীর সাথে ঝগড়ার জেরে নিজের দুই শিশু কন্যাকে খুন করলো বাবা। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সুরজপুরে। অভিযুক্ত হরি সোলাঙ্কিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, উত্তরপ্রদেশের সুরজপুরের বাসিন্দা হরি সোলাঙ্কি প্রতিদিনই মদ্যপ অবস্থায় বাড়ি ফিরতেন, এবং প্রতিদিনই তার স্ত্রীর সাথে এই নিয়ে ঝামেলা হতো।
অন্যদিনের মতো গত বৃহস্পতিবারও মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে নিজের স্ত্রীর সাথে হরির শুরু হয় তুমুল ঝগড়া। এরপরই রাগের বশে এই নৃশংস কাজ করে সে। নিজের দুই শিশুকন্যাকে হত্যা করে। দুজনের মাথায়ই আঘাতের চিহ্ণ পাওয়া গেছে। পুলিশের অনুমান, মাথায় আঘাত করেই মারা হয়েছে দুটি শিশুকে।
গত বৃহস্পতিবার ঘটে এই মর্মান্তিক ঘটনাটি। ঘটনার পর থেকেই পলাতক ছিল হরি। শুক্রবার পুলিশ এসে বাড়ি থেকে একটি শিশুর দেহ উদ্ধার করে, এবং পাশের একটি পরিত্যক্ত বাড়ি থেকে আর একটি শিশুকন্যার দেহ উদ্ধার করে। শুক্রবার রাতে গ্রেপ্তার করা হয় হরি সোলাঙ্কিকে। আপাতত সে পুলিশী হেফাজতে আছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…