মহারাষ্ট্র : এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘বড় দাদা’ হিসেবে সম্বোধন করলেন উদ্ভব ঠাকরে। গত শুক্রবার শিবসেনার তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্ভব ঠাকরের বড় দাদা বলা হয়েছিল, আর এদিন খোদ উদ্ভব নিজেই বললেন একথা। কংগ্রেস এনসিপির সাথে জোট বেঁধে সরকার গড়লেও এখনো বিজেপির প্রতি দুর্বলতা যে কমেনি শিবসেনার সেকথা আবার প্রমাণিত হলো এদিন।
গতকাল শিবসেনার তরফে তাদের মুখপত্র ‘সামনা’য়’ বলা হয়, শিবসেনা বিজেপিকে ছেড়ে আলাদা সরকার গড়লেও নরেন্দ্র মোদি ও উদ্ভব ঠাকরের সম্পর্ক পরস্পরের ভাইয়ের মতো। তিনি দেশের প্রধানমন্ত্রী। তাই মহারাষ্ট্রের প্রতিও তার একটা আলাদা দায়িত্ব আছে।’ মুখ্যমন্ত্রী হওয়ার পর উদ্ভব ঠাকরেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন।
এদিন খোদ উদ্ভব ঠাকরে তার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, ‘আপনার শুভেচ্ছার জন্য ধন্যবাদ। কেন্দ্রে আপনার মতো একজন দাদা আছে, আপনার সাহায্যে আমি নতুন মন্ত্রিসভা নিয়ে শক্তিশালী মহারাষ্ট্র গড়বো।’ রাজনৈতিক মহলের ধারণা, বিজেপির সাথে সম্পর্ক খারাপ হলেও শিবসেনা কোনোভাবেই প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পর্ক খারাপ করতে চায় না। কারণ কেন্দ্রের সাহায্য ছাড়া যে রাজ্য চালানো কঠিন সেকথা উদ্ভব ভালোই জানেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…