২০১৯ এর বিশ্বকাপ সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে কাপ জয়ের এক কদম পেছন থেকেই বিদায় নেয় ভারত। সেই হারের যন্ত্রণা ভারতের প্রতিটি ক্রিকেটপ্রেমীকে যেমন বেদনা দেয় তেমনি সমানভাবে বেদনা দেয় ভারতের অধিনায়ক বিরাট কোহলিকেও। সেই বেদনার কথায় ফুটে উঠল ভারতীয় দলের ক্যাপ্টেন বিরাট কোহলির গলায়।
বৃষ্টিবিঘ্নিত সেই ম্যাচে নিউজিল্যান্ডের পেসারদের দাপটে ভারতের উপরিক্রমের তিনজন ব্যাটসম্যান তাড়াতাড়ি আউট হয়। ট্রেন্ট বোল্টের ইনসুইং ডেলিভারি বিরাট কোহলির প্যাডে এসে লাগায় আম্পায়ার এলবিডব্লিউ আউট ঘোষণা করেন। রিভিউ নিতে দেখা যায় বলটি স্টাম্পের উপরে বেলকে ছুঁয়ে বেরিয়ে যাচ্ছে। আম্পায়ার্স কল হওয়ায় আউট হতে হয় বিরাট কোহলিকে। জাদেজা-ধোনি জুটি আশার আলো জাগালেও ধোনি রান আউট হতেই সেই আলো নিভিয়ে যায়।
সেই পরাজয় সম্পর্কে বিরাট কোহলি বলেন “ব্যর্থতায় সকলেই প্রভাবিত হয়। আমিও হয়েছি। আমি সবসময় জেতার জন্য মাঠে নামি। সেদিনও আমি ভেবেছিলাম অপরাজিত থেকে দলকে জিতিয়ে আসবো। হারতে আমি ঘৃণা করি। ভারতের হয়ে মাঠে নামাটা কে আমি বিশাল এক সম্মান বলে ভাবি। তাই সবসময় এমন কিছু দৃষ্টান্ত রেখে যেতে চাই যাতে ভবিষ্যতের ক্রিকেটাররা আমাদের মতো হওয়ার চেষ্টা করে”।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…