রাজ্য

এবার নতুন কর্মসূচি ‘দুয়ারে আধার নম্বর সংযুক্তিকরণ’, নির্দেশ মমতার

মমতা বন্দ্যোপাধ্যায় এ বছর জানুয়ারি মাস থেকে চালু করে দিয়েছিলেন দুয়ারে দুয়ারে কর্মসূচি। এই কর্মসূচিতে, যেকোনো মানুষের বাড়ির কাছাকাছি গিয়ে যেকোনো সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া হতো। এতদিন পর্যন্ত স্বাস্থ্য সাথী কার্ড, দুয়ারে রেশন বিভিন্ন ছোট খাটো ভাতা এবং অন্যান্য কিছু প্রকল্পের কাজ চলেছে দুয়ারে দুয়ারে কর্মসূচিতে। কিন্তু এবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আরও একটি কর্মসূচি নিয়ে মানুষের দরবারে চলে আসতে চলেছে। এই কর্মসূচিটি হল দুয়ারে দুয়ারে আধার নম্বর সংযুক্তিকরণ।

মানুষের বাড়ি বাড়ি গিয়ে রেশন দেওয়া যাবে এমন কি, স্বাস্থ্য সাথী কার্ড এর কাজ করা যাবে এটা আগে কখনোই ভাবা যায়নি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্পের উপর ভর করে এই বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করা শুরু হয়েছে। একটি বিজ্ঞপ্তি জারি করে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছেন, রেশন গ্রাহকদের বাড়ি বাড়ি গিয়ে আধার নম্বর সংযুক্তিকরণ এর কাজ করা হবে। ওয়েবেল টেকনোলজি লিমিটেডের সঙ্গে ইতিমধ্যে খাদ্য দপ্তর এর তরফ থেকে যোগাযোগ করা হয়েছে। আগামী আগস্ট মাসের মধ্যে এই কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নিয়েছে রাজ্য সরকার।

তবে এই কর্মসূচি গ্রহণ করার পিছনে একটি কারণ রয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আগস্ট মাস থেকে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড সংযুক্তিকরণ সম্পূর্ণ বাধ্যতামূলক। খাদ্য দপ্তর ইতিমধ্যেই রেশন ডিলারদের এই জিনিসটি জানিয়ে দিয়েছে। রেশন ডিলারদের এও জানানো হয়েছে যেন, আগামী জুলাই মাসের মধ্যে আধার সংযুক্তিকরণ এর ব্যাপারে যেন তারা তাদের গ্রাহকদের জানিয়ে দেন। প্রয়োজনীয় ১১ নম্বর ফরম পূরণ করলেই রেশন ডিলারদের কাছে থাকা ই পাস মেশিনে অনলাইনে যুক্ত হয়ে যাবে আধার নম্বর। ওই গ্রাহক খাদ্যদ্রব্য গ্রহণ করলেই সঙ্গে সঙ্গে খাদ্য দপ্তরের কাছে পৌঁছে যাবে ওই গ্রাহকদের পরিচয়। এবং সেখান থেকে একেবারে সরাসরি কেন্দ্রীয় সার্ভারে যুক্ত হয়ে যাবে সেই তথ্য।

সুপ্রিম কোর্টের এহেন নির্দেশের পর এই মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে দুয়ারে আধার সংযুক্তিকরণ প্রকল্প নিয়ে আসার কথা ভাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় দ্রুত আধার সংযুক্তিকরণ করে রেশন ব্যবস্থা আবারো আগের জায়গায় নিয়ে আসার কথা ভাবছেন। অনেক গ্রাহক এখন নিজেরাই আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের নম্বর সংযুক্ত করছেন। ওয়েবেল এজেন্সি বাড়ি বাড়ি গিয়ে এই আধার নম্বর সংযুক্তিকরণ এর কাজ করবে বলে মনে করা হচ্ছে। ওয়েবেল যদি ঠিকঠাক ভাবে কাজ করে তাহলে পশ্চিমবঙ্গ সরকারের আধার সংযুক্তিকরণ এর কাজ অতি দ্রুত শেষ করা যাবে বলে মনে করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

John Fabian

Recent Posts

লকডাউন ফিরছে বাংলায়? মমতার বিস্ফোরক মন্তব্যে চাঞ্চল্য—ভোটের আগে বড় চমক নাকি কড়া সিদ্ধান্ত!

বাংলায় কি আবার লকডাউন ফিরতে চলেছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক মন্তব্য ঘিরে রাজ্যজুড়ে নতুন করে…

March 26, 2026

ভোটের আগে টাকার অফার! ৪৫ দিনে DA ক্লিয়ার, লক্ষীর ভাণ্ডার ৩ হাজার—ক্ষমতায় এলে টাকার বন্যার প্রতিশ্রুতি BJP-র

বিধানসভা ভোটের আগে বড় বড় প্রতিশ্রুতি দিয়ে চমক দিতে চলেছে বিজেপি। রাজনৈতিক মহলে জোর জল্পনা—ক্ষমতায়…

March 26, 2026

Post Office Scheme: বসে বসেই মাসে ১৭,০০০ টাকা! পোস্ট অফিসের এই স্কিম না জানলে বড় সুযোগ মিস করবেন

মাসে বসে বসেই ১৭,০০০ টাকা ইনকাম—শুনতে অবিশ্বাস্য লাগছে? কিন্তু পোস্ট অফিসের একটি স্কিমে ঠিক এভাবেই…

March 26, 2026

৫০০ টাকার গ্যাস একদম ফ্রি! ডিপোজিট লাগবে না—আপনি কি পাচ্ছেন এই নতুন সুবিধা?

LPG সংকটের মধ্যে কেন্দ্র বড় ঘোষণা করেছে। পাইপলাইন গ্যাস (PNG) ব্যবহারে উৎসাহ দিতে ৫০০ টাকার…

March 26, 2026

টাকা ঢোকেনি এখনও? যুবসাথী নিয়ে বড় ঘোষণা—কবে পাবেন ১৫০০ টাকা, জানালেন মমতা

আবেদন করেও এখনও অনেকেই যুবসাথীর টাকা পাননি—এই নিয়ে রাজ্যজুড়ে বাড়ছে উদ্বেগ। অনেকেই চিন্তায় পড়েছেন, আদৌ…

March 26, 2026

সোনার দামে আগুন! একদিনেই বড় লাফ— জানুন কোলকাতায় সোনার দাম কত?

আন্তর্জাতিক অস্থিরতার প্রভাব পড়েছে সোনার বাজারে। একদিনেই সোনার দামে বড় উত্থান দেখা গেছে, যা ক্রেতা…

March 26, 2026