রাজ্য

দুয়ারে সরকার কর্মসূচির অভাবনীয় সাফল্য উচ্ছসিত মুখ্যমন্ত্রী, উন্নয়ন প্রকল্পে বরাদ্দ বৃদ্ধির ঘোষণা

দুয়ারে দুয়ারে সরকার কর্মসূচির সাফল্যে অত্যন্ত অভিভূত মমতা বন্দ্যোপাধ্যায়। এবারে সেই সাফল্য দেখে বিভিন্ন জনকল্যাণ প্রকল্পে বরাদ্দ বাড়ানোর ঘোষণা করল রাজ্য সরকার। এবার রাজ্য সরকার এক ধাক্কায় বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ৮ হাজার কোটি টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

পাশাপাশি দুয়ারে দুয়ারে সরকার প্রকল্পে কর্মরত সরকারি কর্মচারীদের জন্য টিফিন ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এছাড়াও প্রাণী বন্ধু এবং প্রাণী মিত্র ইনিশিয়েটিভ পাচ্ছে আরও বেশ কিছু টাকা। সব মিলিয়ে নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় সকলকে সাহায্য করার নতুন একটি উদ্যোগ গ্রহণ করলেন।

সোমবার নবান্ন সভা করে সাংবাদিক বৈঠক করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই ঘোষণা করেন। তিনি বলেন, দুয়ারে দুয়ারে সরকার কর্মসূচিতে ইতিমধ্যেই বহু মানুষ উপকৃত হয়েছেন। এটা শুধু দেশের নয় গোটা বিশ্বের কাছে মডেল হওয়া উচিত। এই কর্মসূচির সাফল্য দেখে জনকল্যাণমুখী প্রকল্প তে বরাদ্দ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও তিনি রাজ্য সরকারের বিভিন্ন খতিয়ান তুলে ধরেন।

তবে শুধুমাত্র সরকারি প্রকল্পে বরাদ্দ বৃদ্ধি না, দুয়ারে সরকার কর্মসূচিতে কর্মরত কর্মীদের জন্য আলাদা বিশেষ কিছু ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেছেন যারা অক্লান্ত পরিশ্রম করে এই কাজ করছেন তাদের জন্য দু মাসে ৫ হাজার টাকা টিফিন ভাতা দেওয়ার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। এছাড়াও প্রাণী বন্ধু এবং প্রাণী মিত্রদের অতিরিক্ত মাসিক ভাতা দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, এতদিন তারা ১.৫ হাজার টাকা ভাতা পেতেন। কিন্তু এবারে ভাতার পরিমাণ বেড়ে হলো ৩ হাজার টাকা

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026