পলিটিক্স

উপাচার্য যদি পাগলামি না ছাড়ে তাহলে বিশ্বভারতী কে নিয়ে রাজনীতি করতে হবে, হুঁশিয়ারি অনুব্রতর

এবার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কে নিয়ে সরাসরি রাজনীতি করছে বিজেপি। এই অভিযোগে এবার সরব হলেন শাসকদল তৃণমূলের অন্যতম নেতা অনুব্রত মণ্ডল। অনুব্রত এদিন বললেন, রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে রাজনীতি করছে বিজেপি। তার অপমান করা হচ্ছে। পাশাপাশি তিনি বিশ্বভারতীর উপাচার্য কে পাগল বলে কটাক্ষ করেছেন। এবার বিশ্বভারতী কে নিয়ে সরাসরি রাজনীতি করার হুঁশিয়ারি দিয়ে দিলেন তিনি।

বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বললেন,”স্বরাষ্ট্রমন্ত্রী একশোবার বিশ্বভারতী তে আসতে পারেন। তবে যেখানে বসে তিনি ভিজিটরস বুকে লিখলেন সেটা রবীন্দ্রনাথের। আমরা এর ধিক্কার জানাই। বাঙালিকে শেষ করা মুশকিল। বিশ্বভারতীর ভিসি একজন পাগল। তিনি যখন যা ইচ্ছা করবেন তা আমরা মানবো না। এতদিন আমরা বিশ্বভারতী কে নিয়ে কোন রাজনীতি করিনি কিন্তু যদি ভিসি পাগলামি না ছাড়েন, তাহলে আমরা বিশ্বভারতীতে ঢুকে পতাকা লাগিয়ে দেব।”

গত রবিবার বীরভূম সফরে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে গিয়ে তিনি রতন পল্লীতে বাসুদেব বাউল এর বাড়িতে মধ্যাহ্নভোজ করেছিলেন। পাশাপাশি তিনি শিব মন্দিরে পুজো দিয়েছিলেন। ডাকবাংলো মোড় থেকে চৌরাস্তা পর্যন্ত রাস্তায় রোড শো করেছিলেন অমিত শাহ। এই রোড শো এর পাল্টা হিসেবে আগামী ২৯ ডিসেম্বর রোড শো করলেন মমতা ব্যানার্জি।

তারমধ্যে বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল দাবি করেছেন, মমতা ব্যানার্জি র রোড শোতে ওই বাসুদেব বাউল এর থাকার সম্ভাবনা আছে। তবে বীরভূমের লাল মাটিতে নির্বাচনের ঠিক আগে রোড শো রাজনৈতিক মহলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হতে চলেছে। এখানে দেখা যাবে শাসকদল তৃণমূল বীরভূমে ঠিক কতটা অ্যাডভান্টেজ নিয়ে আছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026