পলিটিক্স

স্বরাষ্ট্রমন্ত্রী ফিরে যেতেই আমূল পরিবর্তন সনাতনদের জীবনে, দেখুন কেমন আছেন তারা এখন

অমিত শাহ ফিরে যেতেই পরিবর্তন। আবারো নিজের কাজে ব্যস্ত হয়ে গেলেন সনাতন সিংহ। রবিবার রাতে তিনি ব্যস্ত ছিলেন রান্নার কাজে এবং তদারকি করার জন্য। কিন্তু আবারও তিনি ফিরে গেলেন তাদের নিজের কাজে। বাংলা সফরে এসে তাদের বাড়িতে মধ্যাহ্নভোজন করতে এসেছিলেন অমিত শাহ। অমিত শাহ চলে যেতেই তাদের সম্পূর্ণ আমূল পরিবর্তন। সনাতন নিজের কাজ করার জন্য ফিরে গেলেন। মাঠ থেকে কেটে রাখা ধান নিজের বাড়িতে নিয়ে আসার জন্য সকালে তিনি তোড়জোড় শুরু করে দিলেন। তার সঙ্গে তার স্ত্রী সরস্বতী এবং বাবা ঝুনু কাজ করছেন।

তার মা যমুনা ছাগল চরাতে ব্যস্ত। দুপুর বারোটার সময় ধানের গোছা বাড়ি নিয়ে এসে বাড়ির কাজ করতে ব্যস্ত সকলে। অর্থাৎ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ফিরে যেতে না যেতেই তাদের ঘটল একেবারে আমূল পরিবর্তন। রাতারাতি বদলে গেল সনাতন সিংহের জীবন।

রবিবারের আগে তিনি ব্যস্ত ছিলেন রান্নার কাজ এবং তদারকি করতে। শনিবার সকাল থেকেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর জন্য রান্না করছিলেন যমুনা এবং সরস্বতী। পটল, উচ্ছে, বেগুন, ঢেরস ভাজা, পোস্ত দিয়ে খোসলা শাক, ফুলকপির তরকারি, শুক্ত ছাড়াও ছিল আরও নানান পদ। তারপর সেই সমস্ত রান্না অমিত শাহ, দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়ের পরিবেশন করেছিলেন তিনি। হেভিওয়েট নেতাদের সঙ্গে বসে একই দালানে এদিন ভোজন করেছিলেন সকলে। পরিবারের কর্তা ঝুনু এদিন ধান বয়ে নিয়ে আসার কাজে ব্যস্ত। বললেন,’ গতকাল একসাথে খেয়েছিলাম। খুব ভালো লেগেছিল। সেই ব্যস্ততা আজ আর নেই। এইজন্য বাড়ির কাজ শুরু করেছি।”

শনিবারে নিরাপত্তা বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছিল ওই গ্রামকে। তবে অমিত শাহ চলে যাবার পর বিজেপি নেতারা তাকে একবার ফোন করেছিলেন। কিন্তু রবিবারের পর তারা আর কেউ যোগাযোগ রাখেননি। সনাতন বলেছেন,’ওই জেলার নেতারা ফোন করতে বলেছিলেন। কিন্তু নম্বর না থাকার কারণে তাদের সাথে যোগাযোগ করা যায়নি। প্রায় তিন বিঘা জমিতে ধান চাষ করেছিলেন তিনি।তারপর বর্তমানে ধান তোলার কাজ করছেন তারা। আমন্ত্রিত অতিথিদের জন্য কত খরচ হয়েছে তা তিনি হিসাব করেননি। কারণ, এত বড় একজন ব্যক্তিত্ব তার বাড়িতে এসে অতিথি হয়ে এসেছিলেন সেটাই তার কাছে অনেক।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026