শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে তিনি যোগ দিয়েছেন গেরুয়া শিবিরে। এর পর থেকেই ইউটিউব থেকে নারদা দুর্নীতি সংক্রান্ত বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর সমস্ত ফুটেজ দেওয়া হল মুছে। দল বদলের সাথে সাথে এই রকম ঘটনায় স্বভাবতই অভিযোগের আঙুল উঠেছে বিজেপির দিকে। কিন্তু গেরুয়া শিবির হতে দাবী করা হয়েছে, এই বিষয়ে তারা কিছু জানেন না। এটি একটি নিছকই কাকতালীয় ঘটনা। এমনটাই মনে করছে শাসক শিবির। সোমবার এই বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে শাসক শিবিরের নেত্রী শশী পাঁজা বলেন,”আমরা তো বলিই। বিজেপি তে একটা ওয়াশিং মেশিন আছে। সেখানে গিয়ে সকলের সব পাপ দোষ মুছে যায়। মুছে হয়ে যায় সাফ।”
বিজেপির তরফে অস্বীকার করা হলেও ওয়াকিবহাল সূত্র হতে দাবী করা হয়েছে, দলের আইটি সেল থেকেই শুভেন্দু অধিকারীর নারদা সংক্রান্ত স্ট্রিং অপারেশনের ফুটেজ ইউটিউব থেকে মুছে দেওয়া হয়েছে। তবে সূত্রের খবর, ইউটিউব থেকে মুছে ফেললেও, গেরুয়া শিবিরের ফেসবুক পেজে রয়েছে সমস্ত বিতর্কিত ভিডিওই। অন্তত সোমবার রাত ৮ টা পর্যন্ত সেখানে দেখা গিয়েছে ফুটেজগুলিতে।
প্রসঙ্গত উল্লেখ্য, তৃণমূলের তরফে একাধিক বার অভিযোগ করা হয়েছে, সিবিআই , ইডির ভয় দেখিয়ে অনেককে বদলানো হয়েছে দল। নারদা দুর্নীতিতে অভিযুক্ত বেশ কিছু নেতা বিজেপিতে যাওয়ার চেষ্টায় আছেন বলে কিছুদিন আগে অভিযোগ তুলেছিলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্য,”যারা সারদা-নারদায় অভিযুক্ত, তারা নিজেদের সিবিআই থেকে বাঁচাতে বিজেপিতে যোগ দিচ্ছেন। এরা আগে থেকেই রেখেছিলেন কথা দিয়ে। ভোটের আগে দলবদলের প্রতিশ্রুতি দিয়ে সিবিআই এর হাত থেকে রক্ষা পেয়েছেন তারা।”
উল্লেখ্য, নারদা স্টিং অপারেশন কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে একদা ঝড় বয়ে গিয়েছিল। ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছিল রাজ্যের একাধিক পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে। আদালতে এখনও নারদা সংক্রান্ত একাধিক মামলা রয়েছে বিচারাধীন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…