নিউজ

দুয়ারে সরকারে পাওয়া আবেদনের নিষ্পত্তি করতে হবে ৩১ ডিসেম্বরের মধ্যেই, বড় আপডেট নবান্নের

মঙ্গলবার থেকেই নতুন করে দুয়ারে সরকার শিবির শুরু করেছে পশ্চিমবঙ্গ সরকার। ইতিমধ্যেই ২৭টি প্রকল্পের কাজ মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে সরকার। শনিবার পঞ্চম দুয়ারে সরকার শিবিরের সমস্ত কাজ খতিয়ে দেখেছেন রাজ্যের মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদি। এই বৈঠকে সমস্ত দফতরের সচিবদের পাশাপাশি উপস্থিত ছিলেন জেলাশাসক, বিডিও এবং মহকুমা শাসকরাও। এই বৈঠক থেকে নির্দেশ দেওয়া হয়েছে পরিষেবা সংক্রান্ত সমস্ত সমস্যার নিষ্পত্তি করতে হবে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে। ১ নভেম্বর থেকে শুরু হওয়া এই সমস্ত শিবির চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। এই সময়ে যে সমস্ত কাজের জন্য আবেদন জমা পড়বে, তার জন্য সময়সীমা বেধে দিয়েছে রাজ্য সরকার।

এবারের শিবির থেকে জমির পাট্টার জন্য আবেদন গ্রহণের পরিষেবা চালু করা হচ্ছে। জমির পাট্টার জন্য জমা পড়া সমস্ত আবেদনপত্রের অনুসন্ধান এবং যাচাইয়ের কাজ আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। নতুন করে পাট্টা পাওয়ার যোগ্য উপভোক্তাদের নামের তালিকা এই সময়ের মধ্যেই করা হবে বলে জানিয়ে দিয়েছে রাজ্য সরকার। কৃষিকাজ থেকে শুরু করে বাসস্থান, সমস্ত ক্ষেত্রেই এই পাট্টা পাওয়া যাবে।

এছাড়াও বিদ্যুৎ সংযোগের জন্য আবেদন জানানো যাবে এই শিবির থেকে। এছাড়াও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ব্যাপারে বেশ কিছু আপডেট দেওয়া হয়েছে। এই প্রকল্প সহ আরো কিছু প্রকল্পের জন্য উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতেই হবে। এছাড়াও থাকতে হবে আধার কার্ড। নবান্নের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে এই কাজের জন্য আধার কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026