ভাইরাল & ভিডিও

Viral Video: ‘পুষ্পা’র গানে দুর্দান্ত নাচ একরত্তি খুদের, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

প্রতিদিন প্রতিমুহূর্তে নেটদুনিয়ায় নানাধরনের একাধিক ভিডিও ভাইরাল হতে দেখা যায়। তবে সেইসমস্ত ভাইরাল হওয়া ভিডিওগুলির মধ্যে এমন অনেক ভিডিও থাকে যা আমাদের মনে থেকে যায়। তবে সব ভিডিও মন ছোঁয় না। এমন কিছু ভিডিও থাকে যা আমাদের অবাক করে। সম্প্রতি তেমনি একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে একটি বাচ্চা মেয়ের নাচের প্রতিভা নিঃসন্দেহে অবাক করেছে সকলকে।

বর্তমান প্রজন্মের কাছে সোশ্যাল মিডিয়া বিনোদনের অন্যতম একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। এমন অনেকেই রয়েছেন যারা নিজেদের প্রতিভাকে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই তুলে ধরেন সকলের সামনে। আবার অনেকে এই সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়েই নিজের একটা আলাদা পরিচিতি তৈরি করে নেন নেটনাগরিকদের মাঝে। সম্প্রতি এক স্কুল পড়ুয়া নিজের অজান্তেই নিজের একটি নাচের ভিডিওর সূত্র ধরে চর্চায় উঠে এসেছেন। তারকা থেকে সাধারণ সকলের মধ্যেই তাকে নিয়ে রীতিমতো চর্চা চলছে এখনো।

গতবছর থেকেই ‘পুষ্পা: দ্যা রাইজ’ ছবিটি চর্চায় রয়েছে দর্শকদের মাঝে। এই ছবির প্রতিটি গান এখনো ট্রেন্ডিং রয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। সাম্প্রতিক ভাইরাল হওয়ার ভিডিওতে ‘পুষ্পা’র ‘সামি সামি’র তালেই গুছিয়ে নাচতে দেখা গিয়েছে এই বাচ্চা মেয়েটিকে। ভিডিওতে স্কুল ড্রেসেই আরো বেশ কয়েকটি বাচ্চার সাথে এই গানের তালে নাচছিল সে। সকলের মাঝে থেকেও সে যে আলাদাভাবে নজর কেড়েছে, সেকথা অবশ্য বলার অপেক্ষা রাখে না। উল্লেখ্য, কয়েকদিন আগে রেমো ডিসুজাও তার নাচের প্রশংসা করেছিলেন। বলাই বাহুল্য, সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই বর্তমানে এই ভিডিওটি নজরে আসছে। এই মুহূর্তে এই ভিডিওটি ইনস্টাগ্রামের ‘স্নুপডগ’ নামের একটি পেজ থেকে ভাইরাল হয়েছে গোটা সোশ্যাল মিডিয়ায়।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026