নিউজ

এবছর বন্ধ পুরীর রথযাত্রা, এবার আশঙ্কায় কলকাতার পুজো?

বাতিল হয়েছে আসন্ন পুরীর রথযাত্রা। সুপ্রীম কোর্টের নির্দেশে বাতিল করতে হয়েছে ঐতিহ্যবাহী পুরীর রথযাত্রা। দেশের সর্বোচ্চ আদালতের এই রায়ের পর দূর্গাপুজো হবে কিনা আশঙ্কার মেঘ জমেছে কলকাতার পুজো উদ্যোক্তাদের মনে। রথযাত্রা হলে প্রচুর ভক্ত সমাগম হবে এবং এই ভক্ত সমাগমে রাশ টানা সম্ভব নয় জেনেই পুরীর রথযাত্রার উপর নিষেধাজ্ঞা চাপিয়েছে সুপ্রীম কোর্ট। পুরীর খবর সামনে আসার পর থেকেই কলকাতার পুজো উদ্যোক্তাদের মনে প্রশ্ন, পুরীর রথের দশা হবে না তো দুর্গাপুজোর? এই আশঙ্কা আরও বাড়ছে কারণ, অক্টোবর-নভেম্বর মাসে যখন পুজো হবে সেই সময়েই করোনা আক্রান্তের সংখ্যা শিখরে পৌঁছানোর কথা।

করোনার প্রকোপে এই বছর এমনিতেও কলকাতার পুজো অনেক জৌলুসহীন হতো। কিন্তু ভিড়ের জন্যে পুরীর রথ বাতিল হওয়ার পর আদৌ পুজো হবে কিনা সে বিষয়ে চিন্তায় পড়েছেন বড় পুজো উদ্যোক্তারা। সুপ্রীম কোর্টের রায় আসার পর কলকাতার পুজো কমিটি ত্রিধারা সম্মিলনীর এক কর্তা বলছেন, “এবছর আমরা কোনোরকমেই পুজো করবো। একটা বছর একটু কষ্ট করতে হবে, কারণ সবার আগে মানুষের জীবন। আর লকডাউনের জন্য আর্থিক সমস্যায় বড় পুজো করার মতো পরিস্থিতিও এবার নেই।” আর এক বড় পুজো কমিটি চেতলা অগ্রণীর এক কর্তা বলেছেন, “এবছর কোনো বৈভব থাকবে না আমাদের পুজোয়। বড় করে পুজো হলেই মানুষের ভিড় হবে, সেক্ষেত্রে সুরক্ষা বিধি মেনে চলা মুশকিল হয়ে পড়বে। সবার আগে মানুষের জীবন, আমাদের সেটাই আগে ভাবতে হবে।”

তবে অনেক বড় পুজো কমিটিই এখনই হাল ছাড়তে চাইছেন না। লেকপল্লি পুজো কমিটির এক কর্তার কথায়, “ঠিকভাবে পরিকল্পনা করলে ভিড় এড়িয়েও পুজো করা সম্ভব। আলোচনা করে পরিস্থিতি দেখে ঠিক করা হবে কি করা যায়। তবে উৎসব না হলেও পুজো হবে।” কুমোরটুলি সার্বজনীনের এক কর্তার জানাচ্ছেন, “আমরা এখনো কিছুই ঠিক করে উঠতে পারিনি। সরকারের তরফে কি নির্দেশ আসে তার অপেক্ষা করছি।” সব মিলিয়ে বাঙালির সবচেয়ে বড় উৎসবে যে এই বছর প্ৰশ্নচিহ্ন পড়ে গেলো সেকথা বলাই চলে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026