বিনোদন

মুম্বই পুলিশের হাতে জমা পড়েছে কাগজ, সুশান্তের মৃত্যুতে চাপে বলিউডের নামি প্রযোজ্যক

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতদন্তে নতুন মোড়। মুম্বই পুলিশের কাছে জমা পড়ল সুশান্তের সাথে যশরাজ ফিল্মস প্রযোজনা সংস্থার চুক্তিপত্র। আর সেই চুক্তিপত্রেই উঠে এল বিরাট তথ্য। যা হয়তো সুশান্তের আত্মহত্যা বা অবসাদের অন্যতম কারণ হতে পারে। মুম্বই পুলিশের ডিসিপি অভিষেক ত্রিমুখে জানিয়েছেন যে আজ যশরাজ ফিল্মস চুক্তিপত্র জমা দিয়েছে। তাঁরা সমস্ত কিছুই তদন্ত করছেন।

সুশান্ত বহুদিন আগের এক সাক্ষাৎকারে বলেছিলেন যে কেরিয়ারের শুরুতেই তিনি যশরাজ ফিল্মসের সাথে চুক্তিবদ্ধ হয়েছিলেন। সেই চুক্তিতে তাঁর ৩ টি ছবি করার কথা ছিল। যাঁর মধ্যে ‘শুদ্ধ দেশি রোম্যান্স’ এবং ‘ব্যোমকেশ বক্সী’ করলেও ‘পানি’ ছবি আর করা হয়নি। আর এই ছবির জন্য সুশান্তের অনেকগুলি ছবি হাত ছাড়া হয়ে যায়। সূত্রের খবর অনুযায়ী, এই ছবির জন্য আদিত্য চোপড়া ১১ মাস অভিনেতাকে অন্য ছবিতে কাজ করতে দেওয়া হয়নি।

আর এই ‘পানি’ ছবির জন্য সঞ্জয় লীলা ভনশালীর ‘রাম লীলা’, ‘বেফিকরে’ ছবিদুটি করতে পারেননি তিনি। যশরাজ ফিল্মসের কর্ণধার আদিত্য চোপড়া নাকি নতুন প্রতিভাকে অন্য প্রযোজকের ছবিতে কাজ করার অনুমতি দেয়নি। আর সুশান্তের অবসাদের কারণ হয়তো এটাই। ছয় মাসের মধ্যে সাতটি ছবি থেকে সরে যান অভিনেতা। আর দুটি ছবিতে সুযোগ পেয়ে যান রণবীর সিং। সুশান্ত নিজেই এই দুটি ছবি করতে পারেননি বলে আফসোস করেছিলেন।

গত ১৪ জুন গলায় ফাঁস দিয়ে নিজের ফ্ল্যাটে আত্মহত্যা করেন বলিউডের এই প্রতিভাবান অভিনেতা। আর তাঁর মৃত্যুর পরেই বলিউডের স্বজনপোষণের নানা ঘটনা সামনে আসে। সোশ্যাল মিডিয়াতে বড় সংস্থাগুলির বিরুদ্ধে বয়কটের ডাক দিয়েছে। এখনও অভিনেতার মৃত্যু নিয়ে তদন্ত চলছে। ভবিষ্যতে বলিউডের আরও কিছু কেচ্ছা-কাহিনী বেরোতেও পারে বলে মনে করছেন নেটিজেনেরা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026