নিউজ

বরফ বিপত্তি! চাকা আটকে শ্রীনগরে স্তব্ধ উড়ান

শ্রীনগর: কাশ্মীরকে (Kashmir) এমনিতেই ভূস্বর্গ বলা হয়। আর তার ওপর বছরের শুরু থেকেই তাপমাত্রা হিমাঙ্কের বেশ খানিকটা নিচে নেমে গিয়েছে। আর এই বরফাবৃত কাশ্মীরকে দেখতে আরও মোহময় লাগছে। প্রত্যেক পর্যটক বরফের চাদরে মোড়া কাশ্মীরকে দেখার জন্য বারবার ছুটে যায়। এই শীতের (Winter) মধ্যেও কাশ্মীরে উপত্যাকার সীমান্তের আবহাওয়া যতই থাকুক না কেন, কাশ্মীরের সৌন্দর্য সব সময় নজর কেড়েছে পর্যটকদের। তবে এবার এই বরফের সৌন্দর্যের মধ্যেই ঘটে বিপত্তি। বরফের পুরু আস্তরণে চাকা আটকে স্তব্ধ হয়ে গেল বিমানের উড়ান (Airplane)। এই বিপত্তিজনক ঘটনা ঘটেছে শ্রীনগর বিমানবন্দরে (Srinagar Airport)।

জানা গিয়েছে, দিল্লির উদ্দেশ্যে রওনা হওয়া ইন্ডিগো বিমান ট্যাক্সিওয়ে এগোনোর পথে এই বিপত্তি ঘটে। পাশে থাকা বরফে আটকে যায় বিমানের চাকা। অনেকক্ষণ চেষ্টা করা হলেও কোনওভাবেই সেই চাকা বরফ থেকে আলাদা করা যায়নি। তারপর কোনও উপায় না পেয়ে অন্য বিমানে সেই বিমানের যাত্রীদের উঠিয়ে শ্রীনগরের উদ্দেশ্যে বিমানটি রওনা করিয়ে দেওয়া হয়।

জানা গিয়েছে, বরফের মধ্যে চাকা আটকে যাওয়া বিমানটিকে আপাতত পরীক্ষা-নিরীক্ষা করার জন্য পাঠানো হয়েছে। দেখা হবে বিমানটির কোনও ক্ষয়ক্ষতি হয়েছে কিনা। প্রসঙ্গত, গত বেশ কয়েকদিন ধরে শ্রীনগরে তাপমাত্রা -৮ থেকে -৯ ডিগ্রি সেলসিয়াস। বিখ্যাত ডল লেকে জল জমে বরফ হয়ে গিয়েছে। এরই মাঝে ঘটে গেল এই বিমান বিভ্রাট।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026