এইবার তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের (Kunal Ghosh) বিরুদ্ধে মুখ খুললেন তার দলের বরিষ্ঠ নেতা শিশির অধিকারী (Sisir Adhikari) । পরিবারকে নিয়ে কটুক্তি করার জন্য কুণাল জেলায় ঢুকলে বিক্ষোভের হুমকি দিলেন শিশির অধিকারী। এই কথার পালটা উত্তর দিয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল।
এইদিন শিশির বাবু জানান,”দল থাকবেই, কিন্তু পরিবারকে কিছু বললে ছেড়ে কথা বলবো না। কুণাল যখন জেলায় আসবেন তখন অনুগামীরা দেখাবে বিক্ষোভ।”শিশির অধিকারীর প্রশ্ন, “সারদার মিডিয়ার সাংবাদিক হয়ে উনি মাসে ১৬ লক্ষ টাকা বেতন তুলতেন। ভূভারতে কোন সাংবাদিক এত টাকা বেতন পেয়েছেন? এই বেতন তোলার কী যোগ্যতা ওর রয়েছে? সারদার টাকা ও ফেরত দিক।”
কুণাল উত্তরে পালটা বলেন,”কোন সংবাদ মাধ্যম কত টাকা করে বেতন দেবে, তা শিশির বাবু ঠিক করে দেবেন নাকি? পূর্ব মেদিনীপুর কি ওনার জমিদারি নাকি? যে গেলেই ঘেরাও করবেন?”
শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগাদানের পর থেকে একের পর এক চাপ এসেছে শিশির অধিকারীর ওপর। একের পর এক সুর চড়িয়েছে তৃণমূল কংগ্রেস। সেই ব্রিগেডেরই অন্যতম নেতা ছিলেন কুণাল। বুধবার পূর্ব মেদিনীপুরে গিয়ে শুভেন্দুর বিরুদ্ধে সুর তুলেছিলেন কুণাল। তার পরই তার বিরুদ্ধে কথা বলেন শিশির অধিকারী।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…