নিউজ

বাগবাজারের পর এবার নিউটাউন, আগুনের গ্রাসে একাধিক ঝুপড়ি

কলকাতা: বাগবাজারের (Bagbajar) বিধ্বংসী অগ্নিকাণ্ডের রেশ এখনও কাটেনি। আর তার আগেই বা বলা ভাল ২৪ ঘন্টার মধ্যেই ফের শহরের বুকে ঘটে গেল এক অগ্নিকাণ্ডের ঘটনা। এবার ঘটনাস্থল নিউটাউন (Newtown)। গতকাল, বৃহস্পতিবার (Thursday) সন্ধ্যেবেলায় সেখানকার শুলংগুড়ি উত্তরপাড়া এলাকার একাধিক ঝুপড়িতে হঠাৎ আগুন লেগে যায়। তবে এই অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনও খবর নেই। আর এটুকুই আপাতত স্বস্তি দিয়েছে সকলকে।

জানা গিয়েছে, হঠাৎ স্থানীয় বাসিন্দারা ঝুপড়ির বাড়ি থেকে আগুন বের হতে দেখে। কোনওক্রমে নিজেদের সম্বল যে যেটুকু পেরেছে, সেটুকু নিয়েই বাইরে বেরিয়ে আসতে সক্ষম হয়। ঘিঞ্জি এলাকা এবং সরু রাস্তা হওয়ার কারণে পথেই আটকে যায় দমকলের গাড়ি। তার ওপর হাওয়ার গতিবেগ বেশি থাকায় আগুন দ্রুত চারপাশে ছড়িয়ে পড়ে। এই ঘটনায় চার থেকে পাঁচটি বাড়ি ভস্মীভূত হয়ে গিয়েছে। দমকলের গাড়ি প্রথমে ঢুকতে না পারায় স্থানীয় বাসিন্দারাই জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করে। পরবর্তী সময়ে দমকলের তৎপরতা এবং স্থানীয় বাসিন্দাদের সাহায্যে ঘণ্টাখানেকের মধ্যে আগুন নিয়ন্ত্রণে চলে আসে।

স্থানীয় বাসিন্দাদের কথার ওপর ভিত্তি করে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে, শট সার্কিটের কারণে এই অগ্নিকাণ্ড হয়। যদিও ৫০ থেকে ৬০ জন যুবকের তৎপরতায় ভয়াবহ আগুনের লেলিহান শিখা চার থেকে পাঁচটি বাড়িকে ভষ্মিভূত করেছে। স্থানীয় যুবকরা ঠিক সময়ে ঝাঁপিয়ে না পড়লে আগুন আরও অনেকটাই বাড়তে পারত বলে মনে করা হচ্ছে। সব মিলিয়ে গোটা ঘটনা খতিয়ে দেখছে দমকল বাহিনী। কোনও হতাহতের খবর না থাকলেও এলাকার মধ্যে একটা আতঙ্ক ছড়িয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026