নিউজ

গান লিখলেন পাক গায়ক, উৎসর্গ করলেন ভারতের বিক্ষুব্ধ চাষীদের

ইসলামাবাদ: ভারতের (India) কৃষক আন্দোলনের রেশ গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে। এর আগে ক্রীড়াবিদরা যেমন কৃষক আন্দোলনকে সমর্থন করে তাদের পুরস্কার ফিরিয়ে দেওয়ার কথা বলেছেন, ঠিক তেমনই আন্দোলনকে সমর্থন করেছেন স্বরা ভাস্কর থেকে একাধিক সেলিব্রেটিরা। আর এবার বিক্ষুব্ধ চাষীদের পাশে এসে দাঁড়ালেন পাকিস্তানের (Pakistan) এক গায়ক (Singer)। জাওয়াদ আহমেদ (Jawad Ahmad)l নামে এই পাক গায়ক একটি গান (Song) লিখেছেন সম্প্রতি। আর সেই গানটিকে তিনি বিক্ষুব্ধ চাষীদের উৎসর্গ করেছেন।

জানা গিয়েছে, এই বিশেষ গানটির নাম দেওয়া হয়েছে ‘কিষাণ’। গত ডিসেম্বরে এই গানটি মুক্তি পেয়েছে। এরই মধ্যে ইউটিউবে ২২ হাজার বার গানটি দেখা হয়েছে। এই গানটি প্রসঙ্গে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পাক গায়ক বলেন, ‘পাকিস্তানের অবস্থাও খুব খারাপ। কৃষকদের অধিকার রক্ষার ক্ষেত্রে এমন আন্দোলন গোটা বিশ্বে হওয়া দরকার। ভারতের কৃষক আন্দোলন গোটা বিশ্বের কৃষকদের সমর্থন পেয়েছে। এটা দেখেই আমি এই গানটি বানিয়েছি।

পাক গায়কের এই গান কৃষক বিপ্লবের কথা বলেছে। এমনটাই দাবি করেছেন স্বয়ং জাওয়াদ আহমেদ। এই গান শুনলে কৃষকরা নিজেদের লড়াইয়ে উৎসাহ পাবে। এমনকি আন্তর্জাতিক কৃষক আন্দোলনের উদ্দেশ্যও এই গানটি উৎসর্গ করা হয়েছে বলে দাবি করেছেন এই পাক গায়ক। সব মিলিয়ে ভারতের কৃষক আন্দোলনে এবার পাকিস্তানের তরফ থেকেও সমর্থনের হাত এগিয়ে এল, এমনটা বলাই যায়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026