রাজ্য

“পুলিশের লাঠির ভয়ে তৃণমূলে থাকতে বাধ্য করা হয়”, শতাব্দীকে বিজেপিতে স্বাগত জানিয়ে মন্তব্য দিলীপের

আসন্ন বাংলা বিধানসভা নির্বাচনের আগে বঙ্গ রাজনীতিতে চলছে দলবদলের খেলা। তৃণমূল ছেড়ে একাধিক নেতা কর্মীরা বিজেপিতে যোগদান করছে। এবার গতকাল তৃণমূল নেত্রী শতাব্দী রায়ের (Shatabdi Roy) ফেসবুক পোস্ট ঘিরে ফের তার রাজনৈতিক অবস্থান নিয়ে বঙ্গ রাজনীতিতে প্রবল জল্পনা-কল্পনা শুরু হয়। অনেকেই মনে করেছেন শতাব্দী রায়ের এবার বিজেপিতে যোগ দেওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা মাত্র। এমন পরিস্থিতি আজ অর্থাৎ শুক্রবার প্রাতঃভ্রমণে গিয়ে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) এই প্রসঙ্গে মন্তব্য করলেন।

বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ প্রায় প্রতিদিন শাসকদলের বিরুদ্ধে একাধিক ইস্যুতে গলায় সুর তোলেন। আজকেও তার ব্যতিক্রম হয়নি। সকালবেলা প্রাতঃভ্রমণে গিয়ে রাজ্য সরকারকে তুলোধোনা করে তিনি বলেছেন, “গোটা রাজ্যের তৃণমূলের সমন্বয়ের অভাব রয়েছে। তাদের দলের মধ্যেই আছে মতবিরোধ। তারা একই সুরে কাজ করতে পারেনা। দলের নেতাদের পুলিশের লাঠির ভয়ে এক সুরে কথা বলতে বাধ্য করা হয়। যখনই একটু বাঁধন আলগা হয়েছে তখনই দলের নেতা-নেত্রীরা নিজের মনের কথা বলছে।” এছাড়াও তিনি এদিন শতাব্দী রায়ের বিতর্কিত ফেসবুক পোস্ট সম্বন্ধে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, “বিজেপিতে সবাইকে স্বাগত।”

প্রসঙ্গত, গতকাল শতাব্দি রায় তার ফেসবুক ফ্যান পেজে একটি পোস্ট করেছিলেন। সেই পোস্ট ঘিরে তার রাজনৈতিক অবস্থান নিয়ে বঙ্গ রাজনীতিতে তুমুল চর্চা শুরু হয়। তিনি সেই পোস্টে লিখেছিলেন, “নতুন বছরে এমন সিদ্ধান্ত নেয়ার চেষ্টা করছি যাতে আপনাদের সাথে আমি পুরোপুরিভাবে থাকতে পারি। আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। গত ২০০৯ সাল থেকে আমাকে সমর্থন করে আপনারা আমাকে লোকসভায় পাঠিয়েছেন। আশা করি ভবিষ্যতেও আপনাদের থেকে একইরকম ভালোবাসা পাব।”

এছাড়াও শতাব্দী রায় এদিন জল্পনা উস্কে মন্তব্য করেছিলেন, “আমাকে আজকাল অনেকেই প্রশ্ন করে শাসক দলের কর্মসূচিতে আমাকে না দেখা যাচ্ছে না। আমি তাদেরকে আজ বলছি আমি সব জায়গাতেই যেতে চাই। আপনাদের সাথে থাকতে আমার ভালো লাগে। কিন্তু কেউ কেউ আছে যারা চায়না আমি আপনাদের সাথে থাকি। অনেক কর্মসূচির খবরই আমি পাই না। তাহলে আমি যাবো কি করে?” শেষ পর্যন্ত তিনি বলেছেন, “যদি আমি কিছু সিদ্ধান্ত নি, তাহলে আগামী ১৬ জানুয়ারি ২০২১ এর দুপুর দুটোয় জানাবো।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026