নিউজ

লকডাউনের ফলে বন্ধ ট্রেন, ৩ রা মে পর্যন্ত সমস্ত বুকিং বাতিল করলো রেল

করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে ৩ রা মে পর্যন্ত দেশ জুড়ে লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যার ফলে আগামী ৩ রা মে পর্যন্ত সমস্ত যাত্রীবাহী ট্রেন বাতিল করেছে রেল মন্ত্রক। এবার ৩ রা মে পর্যন্ত সমস্ত বুকিং টিকিট বাতিল করল ভারতীয় রেল। রেল সূত্রে খবর ১৫ ই এপ্রিল থেকে ৩ রা মে পর্যন্ত প্রায় ৩৯ লক্ষ টিকিট বুকিং ছিল। সমস্ত টিকিটই বাতিল করল রেল। ১৪ ই এপ্রিল লকডাউন শেষ হবে এই আশায় মানুষ ট্রেনের টিকিট বুকিং করেছিলেন।

লকডাউনের মেয়াদ সেই সমস্ত টিকিট বাতিল করা হচ্ছে বলে জানিয়েছে ভারতীয় রেল। বাতিল হওয়া টিকিটের টাকা ফেরত পাবেন গ্রাহকরা, এমনটাই জানিয়েছে রেল। ভারতীয় রেল সূত্রে আরও জানা হয়েছে, অনলাইনে বুকিং করা টিকিটের টাকা ন্যাশনাল ট্রান্সপোর্টার থেকে ফেরত পাবেন গ্রাহকরা। অন্যদিকে টিকিট কাউন্টারে বুকিং করা টিকিটের টাকা কাউন্টার থেকেই ফেরত নিতে হবে গ্রাহকদের।

সেক্ষেত্রে আগামী ৩১ শে জুলাইয়ের মধ্যে রেলের টিকিট কাউন্টার থেকে ফেরত নিতে হবে টাকা। প্রসঙ্গত, করোনা ভাইরাসের সংক্রমণ আটকাতে ২২ শে মার্চ ‘জনতা কার্ফু’র দিন থেকে দেশ জুড়ে সমস্ত যাত্রীবাহী ট্রেন বাতিল করেছিল ভারতীয়। পরে দেশ জুড়ে ১৪ ই এপ্রিল পর্যন্ত লকডাউন জারি হলে ৩১ শে মার্চ থেকে বাড়িয়ে ১৪ ই এপ্রিল পর্যন্ত সমস্ত যাত্রীবাহী ট্রেন বাতিল করে রেল মন্ত্রক।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026