নিউজ

দেশে মোট করোনার বলি ৪১৪ জন, সংক্রমিত ১২,৩৮০, মহারাষ্ট্র এখনও শীর্ষে

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের নতুন রিপোর্ট অনুযায়ী দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১২ হাজার ৩৮০ জন। গত ২৪ ঘন্টায় এই মারণ ভাইরাসের কবলে বলি হয়েছেন ৩৭ জন। যার ফলে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪১৪ জন। তবে এর মধ্যেও স্বস্তির খবর, সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৪৮৮ জন।

করোনা সংক্রমণ ও মৃতের সংখ্যার নিরিখে মহারাষ্ট্র শীর্ষে রয়েছে। সেখানে আক্রান্তের সংখ্যা ২ হাজার ৯১৬ জন, মৃতের সংখ্যা ১৮৭ জন। এছাড়া পরপর রয়েছে দিল্লি, তামিলনাড়ু, রাজস্থান, মধ্যপ্রদেশ, গুজরাট। এই রাজ্যগুলিতে ক্রমশ বাড়ছে আক্রান্তের সংখ্যা।

তবে কেরালার আক্রান্তের সংখ্যা আর আগের মতো বাড়ছে না, মৃতের সংখ্যা এখনও পর্যন্ত ৩। গত একদিনে মাত্র ১ জন আক্রান্ত হয়েছেন। এদিকে মেঘালয়ে আক্রান্তের সংখ্যা ছিল ১। সেই আক্রান্ত চিকিৎসকের মৃত্যু হয়েছে এবং নতুন করে ৬ জন সংক্রমিত হয়েছেন।

পশ্চিমবঙ্গে কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী আক্রান্তের সংখ্যা ২৩১ জন, যার মধ্যে থেকে সুস্থ হয়েছেন ৪২ জন। মৃত্যু হয়েছে ৭ জনের। কেন্দ্রের পরিসংখ্যানের সাথে রাজ্যের পরিসংখ্যানের বিস্তর ফারাক রয়েছে বলে জানা গেছে।

প্রসঙ্গত, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ১৭০ টি জেলাকে হটস্পট হিসাবে চিহ্নিত করেছেন। আরও ২০৭ টি জেলা সম্ভাব্য হটস্পটের তালিকায় রয়েছে। এই ১৭০ টি জেলার মধ্যে কলকাতা, মুম্বাই, বেঙ্গালুরু, আগ্রা, চেন্নাই, হায়দ্রাবাদ ও জয়পুরের মত মেট্রো শহর রয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026