খেলা

আজ ঘরের মাঠে মেগা ফাইনাল!

সুরজিৎ দাস: ডুরান্ডের ফাইনালে আজ ঘরের মাঠে গোকুলাম কেরালার মুখোমুখি হচ্ছে মোহনবাগান ফাইনালে বাংলা কেরালা ডুয়েল কে কেন্দ্র করে তাতছে গোটা শহর। সেমিফাইনলে ইস্টবেঙ্গল কে রুখে দিয়ে ফাইনালের টিকিট জোগাড় করে নিয়েছে গোকুলাম তাই আত্মবিশ্বাস এর চরমে এখন সান্তিয়াগো ভালেরার ছেলেরা। দলের মূল স্ট্রাইকার মার্কাস জোসেফ ৪ ম্যাচে ৯ গোল করেছে যার মধ্যে দুটি হ্যাট্রিক ও আছে নামের পাশে। অপরদিকে মোহনবাগান সেমিতে ১২০ মিনিট ফুটবল খেলে ৩-১ গোলে হারিয়েছে রিয়েল কাশ্মীর কে সমালোচনায় বিদ্ধ মোহনবাগান টিমের সামনে একমুঠো অক্সিজেন এনে দিয়েছে সেমির লড়াই। তাই বাড়তি উদ্দাম নিয়ে ঘরের মাঠে গোকুলামের উপর ঝাঁপাতে মরিয়া সালভা চামোরা, জোসেবা বেইতিয়ারা।

আজ দলে তেমন একটা পরিবির্তন করতে চান না মোহন কোচ কিবু ভিকুনা দলের স্ট্রাইকার রা গোলের মধ্যেই আছে তবে আজ কিবুর চিন্তার বিষয় হতে পারে মোহন ডিফেন্স। প্রতিটা ম্যাচেই বেশ নড়বড়ে দেখাচ্ছে মোহন ডিফেন্সে আজ বিপরীতে মার্কাস জোসেফ, হেনরি কিসেক্কা, ব্রুনো পেলিসারির মতো ফুটবলার রা রয়েছে তাই আজ বাড়তি তাগিদ নিয়ে খেলতে হবে তাদের। অপরদিকে মোহন প্রাক্তনী হেনরি কিসেক্কাও তৈরি ট্রফি ছিনিয়ে নিতে সব মিলিয়ে আজ ধুন্ধুমার লড়াই দেখার অপেক্ষায় শহর কলকাতা। সল্টলেক স্টেডিয়ামে খেলা শুরু বিকেল ৫ টা থেকে খেলার সরাসরি সম্প্রচার হবে স্টার স্পোর্টস ১ বাংলা ও হটস্টারে।

Anirban Kundu

Recent Posts

রাহুলের মৃত্যুর তদন্তে টলিউডের ঝড়! থানায় প্রিয়াঙ্কা, সঙ্গে প্রসেনজিৎ-ঋতুপর্ণারা

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকালমৃত্যুকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে। এই ঘটনার পর থেকেই একাধিক…

April 4, 2026

৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টি! রবিবার থেকেই দক্ষিণবঙ্গে বড় আবহাওয়ার বদল

চৈত্রের শেষে এসে দক্ষিণবঙ্গ জুড়ে অসহ্য গরমে নাজেহাল সাধারণ মানুষ। দিন যত এগোচ্ছে, ততই বাড়ছে…

April 4, 2026

২৮ কোটি টাকার ভুলে ডুবছে CSK! ভুল নিলামে এখন চাপে ধোনিহীন দল

আইপিএল ২০২৬-এ চেন্নাই সুপার কিংসের শুরুটা একেবারেই প্রত্যাশামতো হয়নি। মহেন্দ্র সিং ধোনিকে ছাড়া মাঠে নেমে…

April 4, 2026

রহস্যময়ী সুন্দরীকে ঘিরে ঝড়! আইপিএল ম্যাচে ভাইরাল এই গ্ল্যামারাস ফ্যান কে?

আইপিএল ২০২৬-এ শুধু ম্যাচ নয়, স্টেডিয়ামের গ্যালারিও এখন আলোচনার কেন্দ্রবিন্দু। পাঞ্জাব কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদের…

April 4, 2026

দলে রাখার কোনও মানে নেই! ২৫ কোটি টাকার তারকাকে বাদ দেওয়ার দাবি গাভাস্কারের

আইপিএল ২০২৬-এ কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্সের মাঝেই নতুন বিতর্ক সামনে এসেছে। দলের সবচেয়ে দামি খেলোয়াড়…

April 4, 2026

কেন DA ঘোষণা দেরি হচ্ছে? কবে বাড়বে মহার্ঘ ভাতা—অপেক্ষায় লক্ষ কর্মী

দেশজুড়ে সরকারি কর্মী ও পেনশনভোগীদের মধ্যে মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।…

April 4, 2026