মাইথোলজি

আগামীবছর কার্তিক মাসে আসছেন মা

রাত পোহালেই শুভ বিজয়া দশমীর পুণ্য তিথি উপস্হিত। পুজোর এই কয়েকটা দিন কেটে গেল মাতৃসেবায়ে ও অনাবিল আনন্দে। মায়ের এবার কৈলাশ ফেরবার পালা। কৈলাশপতি অধীর আগ্রহে অপেক্ষা করছেন মায়ের জন্য। তা যাই হোক বিজয়া দশমীর এই পুণ্য লগ্নে সিঁদুর খেলার পাশাপাশি আছে মিষ্টিমুখ করা ও ঘটা করে বড়দের প্রণাম করে তাঁদের আশীর্বাদ নেওয়া। আনন্দের এক ভিন্ন স্বাদে দিনটি নিছক অর্থেই উপভোগ করবে এই মর্তবাসী।

কিন্তু এই উল্লাসের পরবর্তী অধ্যায়ে আমাদের প্রায় সকলেরই জানা। নতুন বছরের ক্যালেন্ডার পেয়ে, প্রথমেই দেখব মা কবে আসছেন, অর্থাৎ বাঙালির শ্রেষ্ঠ ও প্রাণের উৎসব দুর্গাপূজা কবে থেকে। এক অতি স্বাভাবিক প্রতিক্রিয়া যা প্রতিবছর লক্ষ্য করা যায়, জানুয়ারি মাসে পড়বার সাথে সাথে। কিন্তু আগামীবছরের পুজোর সূচিতে রয়েছে এক ‘বৃহৎ’ পরিবর্তন। আসছে বছর সেপ্টেম্বর মাসের ১৭ তারিখ পড়ছে মহালয়া। এবং এর প্রায় ৩৫ দিন পরে অর্থাৎ ২২শে অক্টোবর পুজোর প্রথম দিন, “মহাষষ্ঠী”।

এই রকম দীর্ঘদিনের ব্যাবধান এর আগে দেখা যায়নি। মনে পড়ে বেশ কিছু বছর আগে, পুজো মহালয়ার দু সপ্তাহ পরে পড়েছিল। শুদ্ধ পঞ্জিকা মতে পর পর দুটি অমাবস্যা তিথির জন্য এই দীর্ঘ প্রতীক্ষা করতে হবে আমাদের। তাই আগামীবছর আশ্বিন মাস মল মাস রূপে চিহ্নিত হওয়ায়, মায়ের পূজা কার্তিক মাসে হবে। নিঃসন্দেহে এক বিরল ঘটনা! যে অকাল বোধন শ্রী রামচন্দ্র করেছিলেন এই মাসে,তাঁর মাহাত্ম কিছুটা হলেও স্কলিত হবে, যদি কার্তিকে মাকে আহ্বান করা হয়। তার থেকেও বড় কথা, “শারদীয়া উৎসব”, এই শব্দ দুটি কিভাবে এই বিপুল আয়োজনের সাথে যাবে, এখন সেটাই দেখার।

দৈবমহিমার কোন অন্ত নেই। যতই দেখবে, ততই অবাক হবে এই পৃথিবী। আশ্বিন এর মা কার্তিকে, ভাবতেই অবাক লাগে। কিন্তু নিরুপায় আমরা। দিন, ক্ষণ ইত্যাদি আশ্বিন মাসে পূজার অনুমতি দেয় না। তবু মা আসবেন। আমাদের কাছে এই সংবাদই এক পরম আনন্দের। কথায় আছে,”দেরীতে হলেও তো হল”-  মায়ের অষ্টসখীর এক সখী, লোকমাতা রানী রাসমণির জ্যেষ্ঠ জামাতার কোনও এক সময়ের এই কথাগুলো আজও তাৎপর্য বহন করে চলেছে!!

Written by – কুণাল রায়

BharatBarta Desk

Published by
BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026