এ বছরের পুজোর আনন্দ মাটি করার জন্য বৃষ্টি প্রায় প্রতিদিনই অসুরের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। পঞ্চমীর দিন রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়ে চলেছে। আজ দশমীর দিন এই বৃষ্টির মাত্রা বাড়তে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তর এক পূর্বাভাসে জানিয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর এক পূর্বাভাস জারি করে জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণাবর্তের জেরে আজ দিনভর গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। আগামী দু এক ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতা সহ দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, হাওড়া, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগণায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…