বাজলো তোমার আলোর বেনু….

বিনোদ পালঃ মহালয়ার দিন রেডিওয় বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কন্ঠে এই মহালয়ার গান শুনে ঘুম ভাঙে প্রায় প্রতিটা বাঙালীর। আর তার সাথে পুজো পুজো রবে মন ও আনন্দে মেতে ওঠে। প্রায় প্রতিটা বাঙালীর কাউন্টডাউন শেষ হয় এই দিনটিতে। কেন না, এই দিনেই অমাবস্যা তিথিতে পিতৃপক্ষের শেষ হয়, আর পরের দিন প্রতিপদ তিথিতে শুরু হয় দেবীপক্ষের।শাস্ত্রীয় মতে, মহালয়ার অর্থ হচ্ছে মহান আলোয় দুর্গতিনাশিনী দেবী দুর্গার আবাহন।

মা আজ পা রেখেছেন মর্ত্যলোকে। বছর ঘুরে মা আজ এলেন তাঁর বাপের বাড়িতে সঙ্গে এনেছেন লক্ষী, গনেশ,কার্তিক,স্বরস্বতী।মহালয়ার দিন ভোরে মন্দিরে মন্দিরে শঙ্খের ধ্বনি ও চন্ডীপাঠের মধ্য দিয়ে দেবীকে আবাহন জানানো হয়। পুরাণমতে, এদিন দেবীর আবির্ভাব ঘটে। অশুভ শক্তির কাছে যখন দেবতার পরাজিত হয়ে স্বর্গচ্যুত হয়েছেন। এবং দিকে দিকে যখন অশুভ শক্তি ক্রমশ বেড়েই চলেছে।

ঠিক সেই মুহূর্তে একত্র হলেন দেবতারা এবং দেবতাদের তেজরশ্মি থেকে আবির্ভূত হলেন অসুরবিনাশী দেবী দুর্গা। আর এই দেবী দুর্গা বিনাশ করেছেন সেই অশুভ শক্তিকে। অমাবস্যার ঘোর কালিকে দূর করে তেজদীপ্ত আলোয় আলোকিত করেন এবং শুভ শক্তির সূচনা ঘটান। গঙ্গাতীরে ভক্তরা পূর্বপুরুষদের আত্মার মঙ্গল কামনায় তর্পণ করেন। এদিন মা দুর্গার চক্ষুদান করা হয়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026