ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, দেবপ্রিয়া সরকার : সামনেই পুজো। আর এই সময় অনেকেই পুজোর কারণে সারা দিন উপোস থাকে। এই সময় তাই শরীর দুর্বল হওয়ার আশঙ্কাও থাকে অনেক বেশি। আর এর থেকে বিভিন্ন শারীরিক সমস্যা যেমন মাথা ঘোরা, বমি ভাব ইত্যাদি হতে পারে। এ সময় শরীর তরতাজা রাখা সব থেকে বেশি প্রয়োজন যাতে শরীর সুষ্ঠুভাবে কাজ করার ক্ষমতা রাখতে পারে। এই সকল দিক মাথায় রেখে পুষ্টিবিদরা এমন কিছু পানীয় খাওয়ার পরামর্শ দিয়েছেন যা উপোসের পরেও শরীরকে সুস্থ ও কার্যক্ষম রাখতে সাহায্য করবে। জেনে নিন কি কি সেই পানীয়-
প্রথমতঃ বিভিন্ন ফলের জুস উপসের পর খাওয়া খুবই উপকারী। ফলের জুস শরীরকে আদ্র রাখার সাথে সাথে শরীরের প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেল সরবরাহ করে। এর ফলে শরীর দুর্বল হয় না এবং শরীর তরতাজা ও কর্মক্ষম থাকে।
দ্বিতীয়তঃ উপসের পর চিড়ার শরবত খুবই প্রয়োজনীয় একটি পানিও। এটি পেট ঠান্ডা রাখতে সাহায্য করে। চিড়া ভিজিয়ে তাতে সামান্য গুড় ও জল দিয়ে তৈরি চিড়ার শরবত শরীরে প্রয়োজনীয় শক্তি প্রদান করে থাকে।
তৃতীয়তঃ লেবু, জল, সামান্য লবণ ও মধু দিয়ে তৈরি লেবুর শরবত শরীরে প্রয়োজনীয় লবণ ও পটাশিয়ামের ঘাটতি পূরণ করে শরীরকে কার্যক্ষম রাখতে সাহায্য করে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…