দেবীপক্ষের শুভ সূচনা…

পিতৃপক্ষের অবসান ঘটিয়ে, দেবীপক্ষের শুভ সূচনা হল আজ। মহালয়া এক অতন্ত্য শুভ তিথি। আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিকে মহালয়া বলা হয়। এই “মাহেন্দ্রক্ষণের” উল্লেখ আমরা মূলত ব্যাসদেবের রচিত ” মহাভারত ” নামক মহাকাব্যে পেয়ে থাকি।

মহাভারতে মহাবীর কর্ণ যখন স্বর্গে গমন করেন, তখন তাঁকে স্বর্ণ ও রৌপ্য ভোজনে দেওয়া হয়। ক্ষিপ্ত কর্ণ প্রশ্ন করেন দেবরাজকে যে তাঁর সাথে এমন ব্যবহার কোন উদ্দ্যেশে! তাঁর উত্তরে যামরাজ বলেন যে পৃথিবীতে থাকা কালীন উনি কোনদিন তাঁর পিতৃপুরুষের উদ্দ্যেশে তর্পণ করেননি।

শুধুমাত্র ভোগ ও ঐশ্বর্যের প্রতি অনুরক্ত ছিলেন। এ কথা শুনে কর্ণ বলেন যে এতে তাঁর কি দোষ? জন্মের পর তাঁর মা তাঁকে পরিত্যাগ করেন। পরবর্তীকালে তাঁকে অধিরথ ও তাঁর স্ত্রী তাঁকে লালন পালন করে বড় করেন। ধৃতরাষ্ট্র পুত্র দুর্যোধন তাঁকে অঙ্গরাজ্যের রাজা বলে ঘোষনা করেন। এর পর কুরুক্ষেত্রে যুদ্ধ আরম্ভ হয়। এই সময় মাত্র ষোল সতেরো দিন জীবিত ছিলেন। তাই তিনি সময় পাননি তাঁর পূর্বপুরুষের উদ্দেশ্যে জল প্রদান করার! বলা বাহুল্য যে কর্ণ তাঁর বংশ পরিচয় অনেক পরে পান শ্রী কৃষ্ণ ও মাতা কুন্তীর থেকে!

এই দিনে কলকাতা দূরদর্শন একটি অনুষ্ঠান শুরু করে, যা সময়ের সাথে সাথে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছায়। তবে তারও আগে বেতারে সম্প্রচারণ শুরু হয়েছিল এই দিনকে কেন্দ্র এক বিশেষ প্রভাতী অনুষ্ঠান। বিশিষ্ট শিল্পীদের পরিবেশনার পাশাপাশি বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের অমরকণ্ঠে দেবী বন্দনা আজও শিহরণ জাগায়!

১৯৭৬ সালে স্বাদ পরিবর্তনের প্রয়োজনে মহানায়ক উত্তম কুমারকে দিয়ে এই দেবী বন্দনা করানো হয়েছিল। কিন্তু জনগণ গ্রহণ করেনি। ফল স্বরূপ বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রকে দিয়ে আরো একবার মহাষষ্ঠীর দিন “মহালয়া উপলক্ষে বিশেষ অনুষ্ঠানটি” পুনঃপ্রচার করা হয়। তাই মহালয়ার সাথে দুর্গাপূজার কোন যোগসূত্র নেই। শুধু বর্তমান এক অনাবিল আনন্দধারা। মা আসছেন। শঙ্খ ও উলু ধ্বনির মাঝে আগমনীর আগমন বার্তা সৃষ্টি করে শান্তি ও মৈত্রীর এক বিরল বন্ধন!!

-কুণাল রায়।

Anirban Kundu

Recent Posts

রাহুলের মৃত্যুর তদন্তে টলিউডের ঝড়! থানায় প্রিয়াঙ্কা, সঙ্গে প্রসেনজিৎ-ঋতুপর্ণারা

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকালমৃত্যুকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে। এই ঘটনার পর থেকেই একাধিক…

April 4, 2026

৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টি! রবিবার থেকেই দক্ষিণবঙ্গে বড় আবহাওয়ার বদল

চৈত্রের শেষে এসে দক্ষিণবঙ্গ জুড়ে অসহ্য গরমে নাজেহাল সাধারণ মানুষ। দিন যত এগোচ্ছে, ততই বাড়ছে…

April 4, 2026

২৮ কোটি টাকার ভুলে ডুবছে CSK! ভুল নিলামে এখন চাপে ধোনিহীন দল

আইপিএল ২০২৬-এ চেন্নাই সুপার কিংসের শুরুটা একেবারেই প্রত্যাশামতো হয়নি। মহেন্দ্র সিং ধোনিকে ছাড়া মাঠে নেমে…

April 4, 2026

রহস্যময়ী সুন্দরীকে ঘিরে ঝড়! আইপিএল ম্যাচে ভাইরাল এই গ্ল্যামারাস ফ্যান কে?

আইপিএল ২০২৬-এ শুধু ম্যাচ নয়, স্টেডিয়ামের গ্যালারিও এখন আলোচনার কেন্দ্রবিন্দু। পাঞ্জাব কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদের…

April 4, 2026

দলে রাখার কোনও মানে নেই! ২৫ কোটি টাকার তারকাকে বাদ দেওয়ার দাবি গাভাস্কারের

আইপিএল ২০২৬-এ কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্সের মাঝেই নতুন বিতর্ক সামনে এসেছে। দলের সবচেয়ে দামি খেলোয়াড়…

April 4, 2026

কেন DA ঘোষণা দেরি হচ্ছে? কবে বাড়বে মহার্ঘ ভাতা—অপেক্ষায় লক্ষ কর্মী

দেশজুড়ে সরকারি কর্মী ও পেনশনভোগীদের মধ্যে মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।…

April 4, 2026