মরশুমের শেষ মুহূর্তে এসে বড় ইনিংস খেলতে চলেছে বর্ষা। পুজো শুরু হতে হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন। কিন্তু বাঙালির কপালে এখনো চিন্তার ভাঁজ। সেপ্টেম্বর এর শুরুতে বর্ষা বিদায় নেওয়ার কথা কিন্তু সেপ্টম্বর এর মাঝামাঝি সময় হয়ে গেল, তারপরেও কদিন এর মধ্যে বৃষ্টি বন্ধের আশঙ্কা নেই। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বর্ষা বিদায় নেবে সেপ্টেম্বর এর শেষে বা অক্টোবর এর প্রথম সপ্তাহে। তারা মনে করছেন এবার মা দুর্গা আসবে বৃষ্টি নিয়েই। আগামী ২৪ ঘণ্টায় উপকূলবর্তী অঞ্চলগুলির পাশাপাশি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির আশঙ্কা ৷
কলকাতা-সহ অন্যান্য জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূ্র্বাভাস রয়েছে। এছাড়াও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কিছু জেলায়। এছাড়া দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার প্রভৃতি উত্তর বঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোয় ভারী থেকে অতিভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পুজো নিয়ে প্রতিটি বাঙালির আলাদা একটি আবেগ থাকে। তাই সকলেই চাই পুজোয় যাতে বৃষ্টি না হয়। এবার শুধু দেখার এবার পুজোয় মা দুর্গা বাঙালির মন রাখবে না ভাসাবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…