বারোয়ারি দুর্গোৎসবের সূচনার ইতিহাসটা ঠিক কেমন ছিল?

অরূপ মাহাত: দুর্গাপূজার উৎপত্তি কিভাবে হয়েছিল বা কবে হয়েছিল সে বিষয়ে নির্দিষ্ট কোন তথ্য পাওয়া যায় না। তবে ভারতের মাতৃতান্ত্রিক দ্রাবিড় সভ্যতায় মাতৃদেবীর আরাধনার প্রমাণ পাওয়া যায়। সিন্ধু সভ্যতায়ও দেবীমাতার পূজা করা হতো। মনে করা হয় যে সেই সময় শিবের অর্ধাঙ্গিনী হিসেবে দেবীমাতা বা দুর্গার পূজা করা হতো। তবে বারোয়ারি পূজা বা সর্বজনীন দুর্গোৎসবের প্রচলন শুরু হয়েছিল মূলত পরাধীন ভারতবর্ষে।

বনেদি বাড়ির পারিবারিক পূজাকে ছাপিয়ে বারোয়ারি বা সর্বজনীন দুর্গা পূজার প্রচলন কিছুটা স্বাধীনতা সংগ্রামে যুক্ত ব্যক্তিত্বদের হাত ধরেই হয়েছিল। সেই সময় বিভিন্ন অঞ্চলের স্থানীয় গ্রামবাসীরা যৌথভাবে যে পূজার আয়োজন করেছিলেন তা আজ ব্যাপক আকার ধারণ করেছে। বারোয়ারি বা সর্বজনীন পূজার জনপ্রিয়তার চাপে ক্রমশ হারিয়ে যেতে বসেছে বনেদি বাড়ির পূজা।

পরাধীন ভারতে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় সার্বজনীন পূজার প্রচলন শুরু হয়। মনে করা হয় যে, দেবী দুর্গাকে মাথায় রেখেই ভারতমাতার কল্পনা করা হয়েছিল, যা জাতীয়তাবাদী আন্দোলনকে চরম পর্যায়ে উন্নীত করতে অনুঘটকের কাজ করেছিল। দেবী দুর্গার ভাবনা থেকেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরম গানটি রচনা করেন যা ভারতের স্বাধীনতা-আন্দোলনের গুরুত্বপূর্ণ মন্ত্র। সুভাষচন্দ্র বসু প্রমুখ বিল্পবী ও জাতীয়তাবাদী নেতারা বিভিন্ন সর্বজনীন পূজার সঙ্গে যুক্ত থাকতেন।

বর্তমানে সর্বজনীন পূজাগুলিতে “থিম” বা নির্দিষ্ট বিষয়ভিত্তিক মণ্ডপ, প্রতিমা ও আলোকসজ্জার প্রবণতা দেখা যাচ্ছে। থিমগুলির শ্রেষ্ঠত্ব বিচার করে বিভিন্ন সংস্থার পক্ষ থেকে “শারদ সম্মান” নামে বিশেষ পুরস্কারও দেওয়া হয়।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026