অফবিট

এবছর কিসে আগমন মা দুর্গার, কিসেই বা বিসর্জন? জানুন এবছরে দুটি মহামারীর ইঙ্গিত

বছরের নতুন ক্যালেন্ডার বা হাতে বাংলা পঞ্জিকা এলেই একটা জিনিস আগে দেখা চাই সকল বাঙালীর। মর্তে কবে আসছে ঊমা। উৎসবপ্রেমী বাঙালির সবচেয়ে বড় পার্বণ হল এই দুর্গা পুজো। চার ছেলেমেয়েকে নিয়ে ঊমা কৈলাশ থেকে মর্তে বাপের বাড়ি এসে দিন পাঁচেক থেকে ফিরে যান শ্বশুর বাড়ি। আর এই পাঁচ দিন কাজ কর্ম থেকে পড়াশোনা থেকে মেলে ছুটি। কারণ এই সময়ে ঘরের মেয়েকে আদরে যত্নে ভরিয়ে, জাকজমকপূর্ণ ভাবে উদযাপন করেন গোটা বাংলার মানুষ৷ শুধু কি বাংলা গোটা বিশ্বে যত বাঙালী আছে। কারণ বাঙালির কাছে এই পার্বন হল বিশেষ।

তবে গত বছর থেকে দুর্গাপুজোর আনন্দ অনেকটা ক্ষীণ হয়ে উঠেছে। কারণ একটাই করোনাসুর! হ্যাঁ করোনা অতিমারীর জন্য মহা সমারোহে দুর্গাপুজো উদযাপন করতে না পারছেনা। আগের বছরের মতো এবছর ও করোনাসুরের বধ এখনো হয়নি। তাই আজ ও অনেকের প্রশ্ন এই করোনার আবহে দুর্গা পুজো আদৌ হবে তো? যদি হয় তাহলে কী আবারও গত বছরের মতোই কি বাড়িতে বসে পুজো উপভোগ করতে হবে?সত্যিই বাঙালির শ্রেষ্ঠ উৎসব এ বছরও নমোঃ নমোঃ করেই ভার্চুয়ালি সাড়া হবে? এখনই অবশ্য উত্তর জানা নেই কারোর।

গত বছর অষ্টমী হোক কিংবা মায়ের নিরঞ্জনের সময়ে, সকল ভক্তদের প্রার্থনা ছিল মায়ের কাছে একটাই। “মাগো আসছে বছর যেন সব মঙ্গলময় থাকে। তবে এবারেও যে সব আনন্দের মাঝে কাঁটা হয়ে দাঁড়িয়েছে করোনা। অন্যদিকে একের পর এক দিন চলে যাচ্ছে। ক্যালেন্ডারে বলছে এখন জুন মাস। দিন যত যাচ্ছে এবারেও ঊমার আগমন এগিয়ে আসছে। মায়ের মর্ত্যে আসতে আর মাত্র ৯৭ দিন বাকি। এ বছরের পুজো কেমন হবে, তা এখনও জানা নেই অনেকের। করোনার জন্য সবচেয়ে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীরা। তারা এবারেও কোনো স্টল দিতে পারবেনা যে।।

তবে এসব দেখে মায়ের আগমন তো কোনোভাবে আটকানো যাবেনা। তিথি মেনেই হবে মা দুর্গার আগমন আর গমন । প্রতিবার সপ্তমীর দিন দেবীর মর্তে আগমন ঘটে আর দশমীর দিন দেবীর নিরঞ্জন বা গমন হয়। দেবীর যাতায়াতের না আছে ট্রেন বা বাস বা প্লেন। মায়ের জন্য রয়েছে বিশেষ কিছু যান।
কখনও মা আসেন গজে, কখনও ঘোটকে ঘোড়ায় তো কখনও বা দোলায়, কখনও নৌকায় আবার বিদায় নেওয়ার জন্যও একই যান গুলি রয়েছে ।

তবে এই যান গুলির জন্য কিছু মাহাত্ম্য আছে।

১.গজ : গজ বা হাতি হল শান্তি ও সমৃদ্ধির প্রতীক। গজে আগমন বা গমন হলে বসুন্ধরা শস্য শ্যামলা হয়। 

২.দোলা : দোলা অর্থাৎ পালকি হল মহামারী বা মরকের প্রতীক।

৩. নৌকা:  নৌকা বন্যার প্রতীক। আবার অনেকে মনে করেন, নৌকায় দেবী দুর্গার আগমন হলে চারিদিকে ভালো ফসল হয় । 

৪. ঘোটক:  ঘোটক বা ঘোড়ার অর্থ সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতির এলোমেলো অবস্থা। যুদ্ধ-বিগ্রহ, অশান্তি, বিপ্লব ইত্যাদির সংকেত। 

এবারে মা দুর্গা আসছেন দোলায়। দোলা হল মড়কের প্রতীক। যা মহামারীর প্রতীক। আবার ফিরছেন নৌকায়। নৌকা হল বন‍্যার প্রতীক। এই বছর দেবী দুর্গার আগমন ও গমন দুটোর অর্থই খুব অশুভ। এখন শুধু মা দুর্গার কাছে প্রার্থনা করা আর ধরণীর কিছু খারাপ না হয়৷ তাড়াতাড়ি সেড়ে উঠুক বিশ্ববাসী।

যদি মা দুর্গার কোনও বছর একই বাহনে আগমন আর গমন ঘটে তবে আগামী বছরটা খুবই খারাপ বলে মনে করা হয়। উল্লেখ্য, গত বছর দেবীর আগমন আর গমন দুটোই ঘোড়ায় হয়েছিল। আর তারই ফলস্বরূপ এ বছর গোটা বিশ্বে করোনা মহামারী।

Pritisha Dey

Published by
Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026