রাজ্য

সবুজ সাথী সাইকেল বিলিতে তৎপরতা, কোন কোন শ্রেণীতে দেওয়া হবে সাইকেল?

মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প এর কাজ শুরু হয়ে গেছে। ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী শুরু করা হয়েছে সবুজ সাথী প্রকল্পের অধীনে ছাত্রছাত্রীদের সাইকেল বিলি করার কাজ। সূত্রের খবর, ইতিমধ্যেই এই সাইকেল বিলির কাজে তৎপর হতে শুরু করেছে রাজ্য সরকার।

রাজ্য সরকারের তরফ থেকে, ঘোষণা করে দেওয়া হয়েছে অগাস্ট মাসের মধ্যে যেসমস্ত ছাত্রছাত্রীরা নবম শ্রেণীতে উঠেছেন তাদেরকে সাইকেল দেওয়া হবে। এই সমস্ত প্রক্রিয়া অগাস্ট মাসের মধ্যে শেষ করে ফেলার নির্দেশ দিয়েছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা অতিমারির কারণে এবছর সঠিক সময়ে সাইকেল বিলি করা সম্ভব হয়নি। অন্যদিকে চলছিল লকডাউন। তাই এখন যখন করোনা আক্রমণ নিম্নমুখী, সেই সময় এই কাজটা তাড়াতাড়ি করে ফেলতে চাইছে রাজ্য সরকার।

এই সবুজ সাথী প্রকল্প নিয়ে কথাবার্তা বলার জন্য আজ ভিডিও কলে জেলাশাসক দের সঙ্গে একটি বৈঠক করেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান। এ বছর যারা নবম শ্রেণীতে উঠেছে তাদের নভেম্বর মাসের মধ্যে সাইকেল দেওয়ার প্রক্রিয়া সম্পূর্ণরূপে শেষ করতে চাইছে রাজ্য সরকার। আগামী আগস্ট মাসের মধ্যে প্রথম দফা সাইকেল দেওয়ার কাজ শেষ করতে চলেছে রাজ্য সরকার।

তারপর দ্বিতীয় দফায় বাকি ছাত্রছাত্রীদের সাইকেল দেওয়া হবে। দ্বিতীয় দফায় কাজ মোটামুটি শেষ হয়ে যেতে পারে নভেম্বর মাসের মধ্যে। প্রসঙ্গত উল্লেখ্য, গত সপ্তাহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাইকেল দেওয়া নিয়ে বড় ঘোষণা করেন। আর সেই ঘোষণা হওয়া মাত্রই রাজ্য সরকারের কর্মীদের মধ্যে তৎপরতা শুরু হয়ে যায়। অন্যদিকে আবার কিছুদিনের মধ্যে উপ নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে মমতা ব্যানার্জির ভবানীপুর এবং রাজ্যের বাকি আসনগুলোতে। এই কারণে, ভোটের আগে কাজকর্ম শেষ করতে চাইছে রাজ্য সরকার।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026