বিদেশের মাটিতে, হংকংয়ের বাঙালিদের দুর্গোৎসব পালন!

অরূপ মাহাত: বাঙালীর প্রধান উৎসব দুর্গোৎসব। শুধু বাংলা নয় দেশ বিদেশের নানান প্রান্তে বসবাসকারী বাঙালীরা মেতে উঠেন দুর্গোৎসবে। শারদের সাদা মেঘ যখন ভিড় জমায় নদীপাড়ের কাশফুলের সাথে বন্ধুত্ব স্থাপন করতে, ঠিক তখন সারা বিশ্বের বাঙালীরা মেতে ওঠেন উমার আরাধনায়। অপেক্ষার অবসান ঘটিয়ে মায়ের আগমনের এই চার নানান আয়োজনে ব্যস্ত হয়ে ওঠেন বাঙালীরা। বাংলা ছাড়িয়ে দেশ বিদেশের নানা প্রান্তে দুর্গোৎসবের আয়োজন আজ আমরা তুলে ধরবো।

আজকে আমরা হংকংয়ের দুর্গোৎসবের ছবি তুলে ধরবো। পুজোর এই চার দিন হংকংয়ে বসবাসকারী প্রবাসী বাঙালীরা মেতে ওঠেন দুর্গোৎসবে। এই সময় হংকংয়ের বিভিন্ন জায়গা সেজে ওঠে বাঙালীয়ানার ছোঁয়ায়। বাংলার দুর্গাপূজার স্বাদ প্রবাসী বাঙালীরা পুরোপুরি উপভোগ করেন এখানে। মাতৃ আরাধনার পাশাপাশি চলে দেদার ভূরিভোজ। চলে নাচ গানের অনুষ্ঠান। রবীন্দ্র সংগীত থেকে শুরু আধুনিক বাংলা গানে মেতে থাকেন এখানকার বাঙালীরা। পুজোপাঠ থেকে ঢাকের বাদ্যি, খাওয়া দাওয়া থেকে নাচগান সব কাজই নিজেদের মধ্যে ভাগ করে নেন এখানে বসবাসকারী প্রবাসী বাঙালীরা। ছোট ছোট ছেলেমেয়েদের জন্য নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026