অরূপ মাহাত: পিএফ-এর সুদ বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্র। ২০১৮-১৯ অর্থবর্ষে পিএফ-এর সুদ পাওয়া যাবে ৮.৬৫% হারে। কেন্দ্র সরকারের এই সিদ্ধান্তে ৬ কোটি পিএফ হোল্ডার উপকৃত হবেন বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষ গঙ্গোয়ার। সংবাদ মাধ্যম সূত্রে খবর, এই পিএফ-এর সুদ বাড়ার সাথে সাথেই তা কয়েক দিনের মধ্যেই চলে যাবে চাকরীজীবিদের অ্যাকাউন্টে। কেন্দ্রীয় অর্থমন্ত্রক সূত্রে খবর, ২০১৭-১৮ বর্ষের থেকে সুদের হার ০.১০% বাড়ানো হলো।
ইপিএফওতে ৬ কোটির বেশী সদস্য থাকে। তাছাড়া এই সংগঠন ১১ লক্ষ কোটি টাকার বেশী টাকা রিটায়ারমেন্ট সেভিং হিসেবে ম্যানেজ করে। অন্যান্য ছোট স্কিমের চেয়ে এর সুদের হার বেশী। ২০১৫ -১৬ অর্থবর্ষে পিএফ সুদের হার ছিল ৮.৮০%, ২০১৬-১৭ বর্ষে সুদের হার কমে দাঁড়ায় ৮.৬৫ -এ, ২০১৭-১৮ বর্ষে তা আরও কমে যায়।
সেই সময় পিএফে সুদের হার ছিল ৮.৫৫%। যা এখনও বহাল ছিল। বর্তমানে কেন্দ্র সরকার সেই সুদের হার পরিমার্জন করে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এবং এই সুদের ০.১০% বাড়িয়ে তা ৮.৬৫% করা হয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…