জীবনযাপন

১০০ বছর বাঁচতে চাইলে আজ থেকেই করতে হবে এই কাজ গুলো!

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সোমনাথ বিশ্বাস : অনেকেই স্বপ্ন দেখেন শত বছর বেঁচে থাকার। কিন্তু বললেই তো শত বছর বেঁচে থাকা যায় না। রোগ-শোক, প্রাকৃতিক পরিবেশ কত কি মানুষের আয়ু কমিয়ে দেয়। তবে কিছু কাজ আছে যা করলে আয়ু কমে না, বাড়ে। জেনে নিন তেমনই কিছু কাজ, যা করলে বেঁচে থাকতে পারবেন শত বছর-

ধুমপানকে নাঃ আপনি যদি টানা চারবছর ধুমপান করেন তাহলে আপনার হার্ট অ্যাটাকের সম্ভাবনা ৮০ শতাংশ বেড়ে যায়। আর দশ ব্ছর পর হতে পারে ক্যান্সার। পনেরো বছর পর শারীরবৃত্তিক বিভিন্ন কর্মকাণ্ডের ক্ষমতা কমে যায়। তাই ধুমপান ছাড়ুন আর জীবনের আয়ু বাড়ান।

প্রতিদিন শরীরচর্চাঃ অনেকদিন বেঁচে থাকতে হলে প্রতিদিন শরীরচর্চা কিন্তু অবশ্যই করতে হবে। নিয়মিত ত্রিশ মিনিট করে হাঁটুন। শরীরচর্চা শরীরের পাশাপাশি মস্তিষ্ককেও ভালো থাকতে সহায়তা করে নানাভাবে। এমনকি বাড়িয়ে দেয় মস্তিষ্কের কার্যক্ষমতা। একটি গবেষণায় দেখা গেছে সপ্তাহে ১৫০ মিনিট শরীরচর্চা ৩১ শতাংশ পর্যন্ত মৃত্যু ঝুঁকি কমিয়ে দেয়।

সবজি ও ফল খান নিয়মিতঃ প্রতিদিনের খাবারের তালিকায় রাখুন শাক-সবজি ও ফল। অস্ট্রেলিয়ার একদল বিজ্ঞানী গবেষণা করে বলেছেন যে, দৈনিক পাঁচ থেকে সাত রকম ফল ও সবজি যারা খান তাদের মানসিক চাপ ২৩ শতাংশ পর্যন্ত কমে।

পর্যাপ্ত ঘুমঃ সুস্থ থাকতে গেলে প্রতিদিন কমপক্ষে সাত থেকে আট ঘণ্টা ঘুমাতে হবে। যদি পর্যাপ্ত ঘুম না হয় তাহলে হৃদরোগ, ক্যান্সারসহ বিভিন্ন রোগের ঝুঁকি বেড়ে যায়। তাই ঘুমের সঙ্গে কোনো আপস নয়।

রক্তচাপ স্বাভাবিক রাখুনঃ নিয়মিত চেকাপে রাখুন আপনার রক্তচাপ। উচ্চ রক্তচাপ হলে কমানোর ব্যবস্থা, কমে গেলে পর্যাপ্ত রাখার ব্যবস্থা করুন। রক্তচাপ ১২০/৮০ ভিতরে রাখুন। যেসব কারণে বা খাবারে রক্তচাপ বাড়িয়ে দেয় তা নিয়ন্ত্রণ করুন।

পরিবারকে সময় দিনঃ মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে পরিবারের সাথে বেশি সময় কাটান। কাছের মানুষদের সাথে আড্ডা দিন। তাদের সাথে নিয়মিত সময় কাটান। বন্ধু ও পরিবারের সাথে ঘুরতে যান।

মেদ কমানঃ মেদ বা চর্বি হলো রোগের প্রজননকেন্দ্র। তাই চর্বি থেকে দূরে থাকুন। চর্বিযুক্ত খাবার থেকে নিজেকে দূরে রাখুন। রক্তে চর্বির মাত্রা নিয়ন্ত্রণে আনার জন্য খাদ্যাভ্যাসে পরিবর্তন করুন। রক্তে অতিরিক্ত চর্বির জন্যে হৃদরোগ, স্ট্রোকের ঝুকি বেড়ে যায়।

ডিপ্রেশনে নাঃ ডিপ্রেশন থেকে দূরে থাকুন। ডিপ্রেশন কিন্তু ধীরে ধীরে জীবন শেষ করে দেয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক প্রতিবেদনে জানা যায়, বিশ্বে প্রায় ৬২ কোটি মানুষ বিষাদগ্রস্ততা ও দুশ্চিন্তাজনিত মানসিক রোগে ভুগছেন।

নিয়মিত যৌন মিলন করুনঃ গবেষণায় দেখা গেছে, সুস্থ নিয়মিত যৌন জীবন আয়ু বৃদ্ধি করে। শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য অনেক উপকারী নিয়মিত সহবাস। নিয়মিত সেক্স চাপ বা স্ট্রেস ও ব্যথা দূর করে থাকে।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026