দুর্গোৎসবে মেতে ওঠেন লন্ডনের বাঙালীরা

অরূপ মাহাত: বাঙালী হিন্দুদের প্রধান উৎসব দুর্গাপূজা মূলত ভারত, বাংলাদেশ ও নেপাল সহ ভারতীয় উপমহাদেশ ও বিশ্বের একাধিক রাষ্ট্রে পালিত হয়ে থাকে। ২০০৬ সালে গ্রেট ব্রিটেনের রাজধানী লন্ডনের ব্রিটিশ মিউজিয়ামের গ্রেট হলে “ভয়েসেস অফ বেঙ্গল” মরসুম নামে একটি সাংস্কৃতিক প্রদর্শনীর অঙ্গ হিসেবে লন্ডনে বসবাসকারী প্রবাসী বাঙালীদের সহায়তায় জাদুঘর কর্তৃপক্ষ এক বিরাট দুর্গাপূজার আয়োজন করেছিলেন। যা ছিল লন্ডনে অনুষ্ঠিত দুর্গোৎসবের অন্যতম বৃহৎ আয়োজন।

লন্ডনে দীর্ঘদিন ধরে দুর্গাপূজার আয়োজন করে আসা সাউথ লন্ডন দুর্গাপূজা কমিটি ও বাঙালি হিন্দু কালচারাল সোসাইটির পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলা ক্যালেন্ডারের তিথি মেনে পঞ্চমী থেকেই শুরু হয়ে যায় পূজোর আয়োজন। পঞ্চমীর দিন থেকে মণ্ডপগুলোতে ঢোল-কাশর বাজতে শুরু করে। তবে ব্রিটেনে ১৫২টি স্থায়ী হিন্দু মন্দির থাকলেও সবগুলোতে শারদ উৎসব পালিত না হওয়ায় বিভিন্ন কমিউনিটি সেন্টার হল ভাড়া করে পূজার আয়োজন করা হয়ে থাকে।

প্রতিবছর জাঁকজমকপূর্ণ আয়োজনে সকলে মিলেমিশে শারদীয় উৎসব পালন করেন লন্ডনের প্রবাসী বাঙালীরা। তবে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলেই উপভোগ করেন পূজোর আনন্দ। বিশেষ করে ইংলিশ কমিউনিটির লোকজনের ভিড় লক্ষ্য করা যায় মন্ডপগুলোতে। বাঙালি খাবার, সংগীত, নৃত্য, যন্ত্রসংগীত সহযোগে আনন্দে মেতে ওঠেন সকলে। লন্ডনে প্রতি বছর প্রায় ২৫-৩০টি পূজা অনুষ্ঠিত হয়।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026